Judges 18:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মিকাহ্‌র বাড়ি থেকে কিঞ্চিৎ দূরে যাবার পর মিকাহ্‌র বাসস্থানের নিকটস্থ গৃহগুলোর লোকেরা একত্র হয়ে দান-বংশের লোকদের কাছে গিয়ে উপস্থিত হল; তাদেরকে ডাকতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মীখার বাড়ি থেকে তারা কিছু দূর যেতে না যেতেই, মীখার বাড়ির কাছে বসবাসকারী লোকদের ডাকা হল এবং তারা দান গোষ্ঠীভুক্ত লোকদের নাগাল ধরে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মীখার বাটী হইতে কিঞ্চিৎ দূরে গেলে পর মীখার বাটীর নিকটস্থ বাটীসমূহের লোকেরা একত্র হইয়া দান-সন্তানগণের কাছে গিয়া উপস্থিত হইল; এবং দান-সন্তানদিগকে ডাকিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মীখার বাটী হইতে কিঞ্চিৎ দূরে গেলে পর মীখার বাটীর নিকটস্থ বাটীসমূহের লোকেরা একত্র হইয়া দান-সন্তানগণের কাছে গিয়া উপস্থিত হইল; এবং দান-সন্তানদিগকে ডাকিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মীখার বাড়ী থেকে তারা বেশ কিছু দূরে গেলে পর মীখার প্রতিবেশীরা একসংগে জড়ো হল। তারপর তারা গিয়ে দান-গোষ্ঠীর লোকদের নাগাল পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিকাহ্‌র বাড়ী থেকে তারা বেশ কিছু দূরে গেলে পর মিকাহ্‌র প্রতিবেশীরা একসংগে জমায়েত হল। তারপর তারা গিয়ে দান-গোষ্ঠীর লোকদের নাগাল পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখার বাড়ি থেকে তারা বেশ কিছু দূরে গেছে, এমন সময় মীখা তার প্রতিবেশীদের ডেকে জড়ো করে দান গোষ্ঠীর লোকদের পিছনে দৌড়াতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখান থেকে তারা অনেক দূরে এগিয়ে গেল| কিন্তু মীখার বাড়ির কাছাকাছি লোকরা সব একজায়গায় জড়ো হল| তারপর তারা দানদের পিছু নিয়ে ওদের ধরে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মীখার বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পর মীখার বাড়ির কাছের বাড়িগুলির লোকেরা জড়ো হয়ে দান-সন্তানদের কাছে গিয়ে উপস্থিত হল এবং দান-সন্তানদেরকে ডাকতে লাগল।