Judges 18:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, তোমরা আমার তৈরি দেব মূর্তিগুলো ও ইমামকে চুরি করে নিয়ে যাচ্ছ, এখন আমার আর কি আছে? অতএব “তোমার কি হয়েছে?” এই কথা আমাকে কেন জিজ্ঞাসা করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে উত্তর দিল, “তোমরা আমার তৈরি করা দেবতাদের, ও আমার যাজককে নিয়ে চলে গিয়েছ। আমার কাছে আর কী রইল? তোমরা কীভাবে প্রশ্ন করতে পারো, ‘তোমার কী হয়েছে?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, তোমরা আমার নির্ম্মিত দেবগণ ও পুরোহিতকে চুরি করিয়া লইয়া যাইতেছ, এখন আমার আর কি আছে? অতএব “তোমার কি হইয়াছে?” ইহা আমাকে কেন জিজ্ঞাসা করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কহিল, তোমরা আমার নির্মিত দেবগণ ও পুরোহিতকে চুরি করিয়া লইয়া যাইতেছ, এখন আমার আর কি আছে? অতএব “তোমার কি হইয়াছে?” ইহা আমাকে কেন জিজ্ঞাসা করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে মীখা বলল, “তোমরা তো আমার তৈরী করা প্রতিমাগুলো এবং আমার পুরোহিতকে নিয়ে চলে এসেছ। এর পর আমার আর কি রইল? তোমরা কেমন করে বলতে পারছ যে, আমার কি অসুবিধা হচ্ছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মিকাহ্‌ বলল, “তোমরা তো আমার তৈরী করা প্রতিমাগুলো এবং আমার ইমামকে নিয়ে চলে এসেছ। এর পর আমার আর কি রইল? তোমরা কেমন করে বলতে পারছ যে, আমার কি অসুবিধা হচ্ছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখা বলল, তোমরা আমাকে সর্বস্বান্ত করে আমার তৈরী দেবমূর্তিগুলি চুরি করে নিয়ে যাচ্ছ, এমনকি আমার পুরোহিতকেও নিয়ে পালিয়ে যাচ্ছ, আর কিনা জিজ্ঞাসা করছ, আমার কি হয়েছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখা তাদের বলল, “তোমরা দানরা আমার মূর্ত্তিগুলো নিয়ে গেছ| আমি নিজের জন্য ঐগুলো তৈরী করেছি| তোমরা আমার যাজককে নিয়ে গেছ| আমার আর কি-ই বা আছে? তোমরা কোন মুখে আমাকে বলছ, ‘কি হয়েছে?’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, “তোমরা আমার তৈরী দেবতা ও পুরোহিতকে চুরি করে নিয়ে যাচ্ছ, এখন আমার আর কি আছে?” অতএব “তোমার কি হয়েছে? এটা আমাকে কেন জিজ্ঞাসা করছ?”