Judges 18:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দানীয়রা তাকে বললো, আমাদের মধ্যে যেন তোমার কথা শোনা না যায়; পাছে নির্বোধরা তোমাদের উপর পড়ে এবং তুমি সপরিবারে প্রাণ হারাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দান গোষ্ঠীভুক্ত লোকেরা উত্তর দিল, “আমাদের সঙ্গে তর্কাতর্কি কোরো না, তা না হলে কয়েকজন লোক ক্রুদ্ধ হয়ে তোমাদের আক্রমণ করে ফেলতে পারে, এবং তুমি ও তোমার পরিবার-পরিজন প্রাণ হারাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দান-সন্তানগণ তাহাকে কহিল, আমাদের মধ্যে যেন তোমার রব শুনা না যায়; পাছে গোঁয়ারেরা তোমাদের উপর পড়ে, এবং তুমি সপরিবারে প্রাণ হারাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দান-সন্তানগণ তাহাকে কহিল, আমাদের মধ্যে যেন তোমার রব শুনা না যায়; পাছে গোঁয়ারেরা তোমাদের উপর পড়ে, এবং তুমি সপরিবারে প্রাণ হারাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে দান-গোষ্ঠীর লোকেরা বলল, “তুমি আর কথা বোলো না। এখানে কতগুলো বদমেজাজী লোক আছে যারা তোমার কথা শুনে তোমাদের আক্রমণ করে বসবে আর তাতে তুমি ও তোমার পরিবারের লোকেরা মারা পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে দান-গোষ্ঠীর লোকেরা বলল, “তুমি আর কথা বোলো না। এখানে কতগুলো বদমেজাজী লোক আছে যারা তোমার কথা শুনে তোমাদের আক্রমণ করে বসবে আর তাতে তুমি ও তোমার পরিবারের লোকেরা মারা পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দান গোষ্ঠীর লোকেরা বলল, চুপ কর, বেশি চেঁচামেচি করো না, নইলে কে কোথায় গিয়ে তোমার উপর হামলা করবে আর তুমি সপরিবারে প্রাণ হারাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দান পরিবারগোষ্ঠীর লোকরা বলল, “তর্ক করো না, চুপ করো| আমাদের মধ্যে কেউ কেউ বেশ রগচটা| চেঁচালেই এরা তোমায় আক্রমণ কতে পারে| তোমাকে এবং তোমার পরিবারকে হত্যা করতেও পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দান-সন্তানরা তাকে বলল, “আমাদের মধ্যে যেন তোমার রব শোনা না যায়; পাছে (অত্যন্ত) রাগী লোকেরা তোমাদের উপর পড়ে এবং তুমি সপরিবারে প্রাণ হারাও।”