Judges 18:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দানীয়রা নিজেদের পথে গমন করলো এবং মিকাহ্‌ তাদেরকে নিজের চেয়ে বেশি বলবান দেখে তার বাড়িতে ফিরে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দান গোষ্ঠীভুক্ত লোকেরা নিজেদের পথ ধরে চলে গেল, এবং তারা যে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তা বুঝতে পেরে মীখা মুখ ফিরিয়ে ঘরে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দান-সন্তানগণ আপন পথে গমন করিল, এবং মীখা তাহাদিগকে আপনা হইতে অধিক বলবান দেখিয়া ফিরিল, আপন বাটীতে ফিরিয়া আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দান-সন্তানগণ আপন পথে গমন করিল, এবং মীখা তাহাদিগকে আপনা হইতে অধিক বলবান দেখিয়া ফিরিল, আপন বাটীতে ফিরিয়া আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে দান-গোষ্ঠীর লোকেরা তাদের নিজেদের পথ ধরে চলল। মীখা দেখল যে, তার চেয়ে তাদের জোর বেশী। সেইজন্য সে ঘুরে নিজের বাড়ীতে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে দান-গোষ্ঠীর লোকেরা তাদের নিজেদের পথ ধরে চলল। মিকাহ্‌ দেখল যে, তার চেয়ে তাদের জোর বেশী। সেইজন্য সে ঘুরে নিজের বাড়ীতে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা বলে দান গোষ্ঠীর লোকেরা আবার চলতে শুরু করল। মীখা দেখল যে তাদের শক্তি তার চেয়ে অনেক বেশী তাই সে আর কিছু না বলে বাড়ি ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা বলে তারা মুখ ফিরিয়ে চলতে শুরু করল| মীখা জানত তাদের শক্তি অনেক বেশী| তাই সে বাড়ি চলে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দান-সন্তানরা নিজের পথে গেল এবং মীখা তাদেরকে নিজের থেকে বেশি বলবান দেখে ফিরল, নিজের বাড়িতে ফিরে এল।