Judges 18:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা মিকাহ্র তৈরি সমস্ত বস্তু ও তার ইমামকে সঙ্গে নিয়ে লয়িশে সেই সুস্থির ও নিশ্চিন্ত লোক-সমাজের কাছে উপস্থিত হল। তারা তলোয়ারের আঘাতে তাদেরকে হত্যা করলো, আর নগর আগুনে পুড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা মীখার তৈরি করা বস্তুগুলি ও তার যাজককে নিয়ে সেই লয়িশে গেল, যেখানকার লোকেরা শান্তিতে ও নিশ্চিন্ত-নির্ভয় অবস্থায় ছিল। তারা তরোয়াল চালিয়ে তাদের আক্রমণ করল এবং তাদের নগরটি আগুনে পুড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা মীখার নির্ম্মিত বস্তু সকল ও তাহার পুরোহিতকে সঙ্গে লইয়া লয়িশে সেই সুস্থির ও নিশ্চিন্ত লোক-সমাজের নিকটে উপস্থিত হইল; এবং খড়্গধারে তাহাদিগকে বধ করিল, আর নগর আগুনে পোড়াইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা মীখার নির্মিত বস্তু সকল ও তাহার পুরোহিতকে সঙ্গে লইয়া লয়িশে সেই সুস্থির ও নিশ্চিন্ত লোকসমাজের নিকটে উপস্থিত হইল; এবং খড়্গধারে তাহাদিগকে বধ করিল, আর নগর আগুনে পোড়াইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মীখার তৈরী সব মূর্তি এবং তার পুরোহিতকে নিয়ে তারা লয়ীশে গেল। সেখানকার শান্তিতে ও নিরাপদে থাকা লোকদের তারা আক্রমণ করে মেরে ফেলল এবং তাদের শহরটা পুড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিকাহ্র তৈরী সব মূর্তি এবং তার ইমামকে নিয়ে তারা লয়ীশে গেল। সেখানকার শান্তিতে ও নিরাপদে থাকা লোকদের তারা আক্রমণ করে হত্যা করল এবং তাদের শহরটা পুড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখার তৈরী মূর্তিগুলি ও তার পুরোহিতকে সঙ্গে নিয়ে দান গোষ্ঠীর লোকেরা গিয়ে লায়িশ আক্রমণ করল। সেখানকার শান্তিপ্রিয় মানুষগুলিকে বধ করল এবং নগরটি আগুনে পুড়িয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখার তৈরী মূর্ত্তিগুলো দানরা নিয়ে নিলো| মীখার কাছ থেকে যাজককেও তারা নিয়ে গেল| তারপর তারা লয়িশে এল| তারা সেখানকার লোকদের আক্রমণ করল| সেই লোকরা ছিল শান্তিপ্রিয়| তারা কোন আক্রমণ আশা করতে পারে নি| দানরা তরবারি দিয়ে তাদের হত্যা করল এবং শহরটিতে আগুন লাগিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা মীখার তৈরী সমস্ত বস্তু ও তার পুরোহিতকে সঙ্গে নিয়ে লয়িশে সেই সুস্থির ও নিশ্চিন্ত লোক-সমাজের কাছে উপস্থিত হল এবং তরোয়াল দিয়ে তাদেরকে হত্যা করল, আর নগর-আগুনে পুড়িয়ে দিল।