Judges 18:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের পূর্বপুরুষ ইসরাইলের পুত্র দানের নাম অনুসারে সেই নগরের নাম দান রাখল; কিন্তু আগে সেই নগরের নাম ছিল লয়িশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের পূর্বপুরুষ সেই দানের নামানুসারে সেই নগরটির নাম দিল দান, যিনি ইস্রায়েলের ছেলে ছিলেন—যদিও সেই নগরটিকে আগে লয়িশ বলে ডাকা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের পিতৃপুরুষ যে দান ইস্রায়েলের পুত্র, তাঁহার নামানুসারে সেই নগরের নাম দান রাখিল; কিন্তু পূর্ব্বে সেই নগরের নাম লয়িশ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের পিতৃপুরুষ যে দান ইস্রায়েলের পুত্র, তাহার নামানুসারে সেই নগরের নাম দান রাখিল; কিন্তু পূর্বে সেই নগরের নাম লয়িশ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরটার আগের নাম লয়ীশ হলেও তারা তাদের পূর্বপুরুষের নাম অনুসারে তার নাম রাখল দান। দান ছিলেন ইস্রায়েলের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরটার আগের নাম লয়ীশ হলেও তারা তাদের পূর্বপুরুষের নাম অনুসারে তার নাম রাখল দান। দান ছিলেন ইয়াকুবের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের পুত্র দান, যিনি ছিলেন তাদের আদিপুরুষ তার নামেই তারা নগরটির নাম রাখল দান। আগে এই নগরটির নাম ছিল লায়িশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেই শহরটার একটা নতুন নাম দিল| লয়িশের নাম হল দান| তাদের পূর্বপুরুষ, ইস্রায়েলের পুত্রদের একজন, দানের নামানুসারেই তারা এই নাম রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের পূর্বপুরুষ (পিতা) যে দান ইস্রায়েলের পুত্র, তার নাম অনুসারে সেই নগরের নাম দান রাখল; কিন্তু আগে সেই নগরের নাম লয়িশ ছিল।