Judges 18:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যখন মিকাহ্র বাড়িতে ছিল তখন সেই লেবীয় যুবকের স্বর চিনতে পেরে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, এখানে তোমাকে কে এনেছে এবং এই স্থানে তুমি কি করছো? আর এখানে তোমার কি আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মীখার বাড়ির কাছাকাছি পৌঁছে, তারা সেই লেবীয় তরুণের কণ্ঠস্বর শুনে তাকে চিনতে পারল; তাই তারা সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, “কে তোমাকে এখানে এনেছে? তুমি এখানে কী করছ? তুমি এখানে কেন এসেছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যখন মীখার বাটীতে ছিল, তখন সেই লেবীয় যুবকের স্বর চিনিয়া নিকটে গিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, এখানে তোমাকে কে আনিয়াছে? এবং এ স্থানে তুমি কি করিতেছ? আর এখানে তোমার কি আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যখন মীখার বাটীতে ছিল, তখন সেই লেবীয় যুবকের স্বর চিনিয়া নিকটে গিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, এখানে তোমাকে কে আনিয়াছে? এই স্থানে তুমি কি করিতেছ? আর এইখানে তোমার কি আছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় তারা সেই লেবীয় যুবকের গলার স্বর চিনতে পারল। সেইজন্য তারা ভিতরে ঢুকে তাকে জিজ্ঞাসা করল, “তোমাকে এখানে কে এনেছে? এখানে তুমি কি করছ আর কেনই বা এখানে এসেছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় তারা সেই লেবীয় যুবকের গলার আওয়াজ চিনতে পারল। সেইজন্য তারা ভিতরে ঢুকে তাকে জিজ্ঞাসা করল, “তোমাকে এখানে কে এনেছে? এখানে তুমি কি করছ আর কেনই বা এখানে এসেছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখার বাড়িতে সেই লেবীয় যুবকের কণ্ঠস্বর চিনতে পেরে তার কাছে গিয়ে আড়ালে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি এখানে? এখানে তোমার কি দরকার? এখানে তুমি কি করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যখন মীখার বাড়ির বেশ কাছাকাছি এসেছে, তখন সেই লেবীয় যুবকের স্বর শুনতে পেল| তার স্বর শুনে তারা চিনতে পেরেছিল| এবার দাঁড়িয়ে গেল মীখার বাড়ির দোরগোড়ায়| যুবকটিকে ওরা জিজ্ঞাসা করল, “তোমাকে এখানে কে ডেকে এনেছে? এখানে তুমি কি করছ? এখানে তোমার কাজ কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যখন মীখার বাড়িতে ছিল, তখন সেই লেবীয় যুবকের স্বর চিনে কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, “এখানে তোমাকে কে এনেছে? এবং এ জায়গায় তুমি কি করছ? আর এখানে তোমার কি আছে?”