Judges 18:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দানীয়রা নিজেদের জন্য সেই খোদাই-করা মূর্তি স্থাপন করলো এবং সেই দেশের লোকেরা বন্দীদশায় না যাওয়া পর্যন্ত মূসার পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তার সন্তানেরা দানীয় বংশের ইমাম হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নিজেদের জন্য সেখানে সেই প্রতিমাটি প্রতিষ্ঠিত করল, এবং মোশির ছেলে গের্শোমের সন্তান যোনাথন ও তার ছেলেরা দেশের বন্দিদশার সময়কাল পর্যন্ত দান গোষ্ঠীর যাজক হয়ে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দান-সন্তানগণ আপনাদের জন্য সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করিল, এবং তদ্দেশীয় লোকদের বন্দিত্বের সময় পর্য্যন্ত মোশির পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তাহার সন্তানগণ দানীয় বংশের পুরোহিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দান-সন্তানগণ আপনাদের জন্য সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করিল, এবং তদ্দেশীয় লোকদের বন্দিত্বের সময় পর্যন্ত মোশির পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তাহার সন্তানগণ দানীয় বংশের পুরোহিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দান-গোষ্ঠীর লোকেরা সেখানে নিজেদের জন্য সেই খোদাই করা প্রতিমাটা স্থাপন করল। দেশের লোকেরা বন্দীদশায় না যাওয়া পর্যন্ত দান-গোষ্ঠীর লোকদের জন্য যোনাথন ও তার বংশধরেরা পুরোহিতের কাজ করত। যোনাথন ছিল গের্শোম বংশের আর গের্শোম ছিল মোশির ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দান-গোষ্ঠীর লোকেরা সেখানে নিজেদের জন্য সেই খোদাই করা প্রতিমাটা স্থাপন করল। দেশের লোকেরা বন্দীদশায় না যাওয়া পর্যন্ত দান-গোষ্ঠীর লোকদের জন্য যোনাথন ও তার বংশধরেরা ইমামের কাজ করত। যোনাথন ছিল গের্শোম বংশের আর গের্শোম ছিল মূসার ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দান গোষ্ঠীর লোকেরা সেখানে সেই খোদাই করা মূর্তিটি প্রতিষ্ঠা করল। সেখানকার লোকেরা দেশ থেকে নির্বাসিত হওয়ার আগে পর্যন্ত মোশির পুত্র গের্শোমের বংশধর যোনাথন এবং তার সন্তানেরাই ছিল দান গোষ্ঠীর পুরোহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দান পরিবারগোষ্ঠীর লোকরা দান শহরে মূর্ত্তিগুলো প্রতিষ্ঠা করল| গের্শোমের পুত্র যোনাথনকে তারা যাজক করল| গের্শোম হচ্ছে মোশির পুত্র| যোনাথন ও তার পুত্ররাই ছিল দানদের যাজক| যতদিন না ইস্রায়েলীয়দের বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল ততদিন পর্যন্ত তারা যাজক ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দান-সন্তানরা নিজেদের জন্য সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করল এবং সেই দেশের লোকদের বন্দিত্বের দিন পর্যন্ত মোশির পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তার সন্তানরা দানীয় বংশের পুরোহিত হল।