Judges 18:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যত দিন শীলোতে আল্লাহ্র এবাদতখানাটি থাকলো, তারা নিজেদের জন্য মিকাহ্র তৈরি ঐ খোদাই-করা মূর্তি স্থাপন করে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতদিন শীলোতে ঈশ্বরের মন্দির ছিল, ততদিন তারা মীখার তৈরি করা প্রতিমাটি ব্যবহার করে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ থাকিল, তাহারা আপনাদের জন্য মীখার নির্ম্মিত ঐ ক্ষোদিত প্রতিমা স্থাপন করিয়া রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ থাকিল, তাহারা আপনাদের জন্য মীখার নির্মিত ঐ ক্ষোদিত প্রতিমা স্থাপন করিয়া রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শীলোতে যতকাল ঈশ্বরের ঘরটা রইল ততকাল পর্যন্ত দান-গোষ্ঠীর লোকেরা মীখার তৈরী সেই খোদাই করা প্রতিমাটা নিজেদের জন্য রেখে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শীলোতে যতকাল আল্লাহ্র ঘরটা রইল ততকাল পর্যন্ত দান-গোষ্ঠীর লোকেরা মিকাহ্র তৈরী সেই খোদাই করা প্রতিমাটা নিজেদের জন্য রেখে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শীলোতে ঈশ্বরের মন্দির যতদিন ছিল ততদিন মীখার তৈরী ঐ খোদাই করা মূর্তিই ছিল তাদের ইষ্টদেবতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখার তৈরী মূর্ত্তিগুলো দানরা পূজা করতো| যতদিন শীলোতে ঈশ্বরের গৃহ ছিল ততদিন সর্বক্ষণই তারা ঐসব মূর্ত্তি পূজো করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ (তাঁ বু) থাকল, তারা নিজেদের জন্য মীখার তৈরী ঐ ক্ষোদিত প্রতিমা স্থাপন করে রাখল।