Judges 18:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাদেরকে বললো, মিকাহ্ আমার প্রতি এই এই ব্যবহার করেছেন, তিনি আমাকে বেতন দিচ্ছেন, আর আমি তাঁর ইমাম হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মীখা তার জন্য যা যা করেছিল, সে তা তাদের বলে শোনাল এবং বলল, “তিনি আমাকে ভাড়া করেছেন ও আমি তাঁর যাজক হয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাদিগকে কহিল, মীখা আমার প্রতি এই এই প্রকার ব্যবহার করিয়াছেন, তিনি আমাকে বেতন দিতেছেন, আর আমি তাঁহার পুরোহিত হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাদিগকে কহিল, মীখা আমার প্রতি এই এই প্রকার ব্যবহার করিয়াছেন, তিনি আমাকে বেতন দিতেছেন, আর আমি তাঁহার পুরোহিত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে বলল, “মীখা আমার জন্য অনেক কিছু করেছেন। তিনি আমাকে বেতন দিয়ে রেখেছেন এবং আমি তাঁর পুরোহিত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বলল, “মিকাহ্ আমার জন্য অনেক কিছু করেছেন। তিনি আমাকে বেতন দিয়ে রেখেছেন এবং আমি তাঁর ইমাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মীখা তার জন্য যা কিছু করেছিল সে সব কথা তাদের বলে তারপর বলল, আমি তাঁর মাইনে করা পুরোহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুবকটি মীখা তার জন্য কি কি করেছে বলল| যুবকটি বলল, “মীখা আমাকে কাজে রেখেছে| আমি তার যাজক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাদেরকে বলল, “মীখা আমার প্রতি এই এই ধরনের ব্যবহার করেছেন, তিনি আমাকে বেতন দিচ্ছেন, আর আমি তার পুরোহিত হয়েছি।”