Judges 18:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বললো, আরজ করি, আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা কর, যেন আমাদের গন্তব্য পথে মঙ্গল হবে কি না তা আমরা জানতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা তাকে বলল, “দয়া করে ঈশ্বরের কাছ থেকে জেনে নাও যে আমাদের যাত্রা সফল হবে কি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা কহিল, বিনয় করি, ঈশ্বরের কাছে জিজ্ঞাসা কর, যেন আমাদের গন্তব্য পথে মঙ্গল হইবে কি না, তাহা আমরা জানিতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা কহিল, বিনয় করি, ঈশ্বরের কাছে জিজ্ঞাসা কর, যেন আমাদের গন্তব্য পথে মঙ্গল হইবে কি না, তাহা আমরা জানিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাকে বলল, “দয়া করে তুমি ঈশ্বরের কাছ থেকে জেনে নাও আমাদের যাত্রা সফল হবে কি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাকে বলল, “দয়া করে তুমি আল্লাহ্‌র কাছ থেকে জেনে নাও আমাদের যাত্রা সফল হবে কি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন তাকে বলল, দয়া করে তুমি ঈশ্বরের কাছে জেনে বল আমাদের যাত্রা শুভ হবে কি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা বলল, “তাহলে ঈশ্বরের কাছে আমাদের জন্য কিছু চাও| আমরা জানতে চাই আমাদের জমি পাব কি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা বলল, “অনুরোধ করি, ঈশ্বরের কাছে জিজ্ঞাসা কর, যেন আমাদের গন্তব্য পথে মঙ্গল হবে কি না, তা আমরা জানতে পারি।”