Judges 18:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম তাদেরকে বললো, সহিসালামতে যাও, মাবুদ তোমাদের পথের উপর দৃষ্টি রাখছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকটি তাদের উত্তর দিল, “শান্তিপূর্বক এগিয়ে যাও। তোমাদের যাত্রায় সদাপ্রভুর অনুমোদন আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরোহিত তাহাদিগকে কহিল, কুশলে যাও, তোমরা যেখানে যাইবে, তোমাদের পথ সদাপ্রভুর সম্মুখবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরোহিত তাহাদিগকে কহিল, কুশলে যাও, তোমরা যেখানে যাইবে, তোমাদের পথ সদাপ্রভুর সম্মুখবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে পুরোহিত তাদের বলল, “তোমরা শান্তিতে যাও; সদাপ্রভুর ইচ্ছা অনুসারে তোমরা যাচ্ছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইমাম তাদের বলল, “তোমরা শান্তিতে যাও; মাবুদের ইচ্ছা অনুসারে তোমরা যাচ্ছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তাদের বলল, তোমরা নিশ্চিন্তে এগিয়ে যাও, এ পরমেশ্বরেরই ইচ্ছা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক ঐ পাঁচ জনকে বলল, “হ্যাঁ, জমি তোমরা পাবে| তোমরা নিশ্চিন্তে যেতে পারো| প্রভু তোমাদের পথ চেনাবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরোহিত তাদেরকে বলল, “ভালোভাবে যাও, তোমরা যেখানে যাবে, তোমাদের পথ সদাপ্রভুর সামনে।”