Judges 18:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বললো, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখেছি; আর দেখ, তা অতি উত্তম, তোমরা কেন চুপ করে আছ? সেই দেশ অধিকার করার জন্য সেখানে যেতে দেরি করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উত্তর দিল, “চলো, তাদের আক্রমণ করা যাক! আমরা সেই দেশটি দেখলাম, এবং সেটি খুব সুন্দর। তোমরা কি কিছু করবে না? সেখানে গিয়ে সেটি দখল করে নিতে দ্বিধাবোধ কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কহিল, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখিয়াছি; আর দেখ, তাহা অতি উত্তম, তোমরা কেন চুপ করিয়া আছ? সেই দেশ অধিকার করিবার জন্য সেখানে যাইতে আলস্য করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কহিল, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখিয়াছি; আর দেখ, তাহা অতি উত্তম, তোমরা কেন চুপ করিয়া আছ? সেই দেশ অধিকার করিবার জন্য সেখানে যাইতে আলস্য করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা বলল, “আমরা যে জায়গা দেখে এসেছি তা চমৎকার। চল, আমরা তাদের আক্রমণ করি। তোমরা কি চুপ করে বসে থাকবে? সেখানে গিয়ে জায়গাটা দখল করে নিতে দেরি কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা বলল, “আমরা যে জায়গা দেখে এসেছি তা চমৎকার। চল, আমরা তাদের হামলা করি। তোমরা কি চুপ করে বসে থাকবে? সেখানে গিয়ে জায়গাটা দখল করে নিতে দেরি কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, চল, আমরা গিয়ে ওদের আক্রমণ করি। আমরা দেখে এলাম, চমৎকার দেশ। আর দেরী নয়, চল এগিয়ে যাই। লায়িশ দখল করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ পাঁচ জন বলল, “আমরা একটা জায়গা দেখেছি| বেশ ভাল| এবার আমাদের যুদ্ধ করতে হবে| বসে থাকলে চলবে না| চলো জমি দখল করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলল, “ওঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সে দেশ দেখেছি; আর দেখ, তা অতি উত্তম, তোমরা কেন চুপ করে আছ? সেই দেশ অধিকার করবার জন্য সেখানে যেতে দেরী কর না।