Judges 19:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইসরাইলের মধ্যে কোন বাদশাহ্‌ ছিল না। আর পর্বতময় আফরাহীম প্রদেশের প্রান্তভাগে এক জন লেবীয় বাস করতো; সে বেথেলহেম-এহুদা থেকে এক জন উপপত্নী গ্রহণ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় ইস্রায়েলে কোনও রাজা ছিলেন না। ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের প্রত্যন্ত এলাকায় একজন লেবীয় বসবাস করত। সে যিহূদার বেথলেহেম থেকে এক উপপত্নী এনেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না। আর পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে এক জন লেবীয় প্রবাস করিত; সে বৈৎলহেম-যিহূদা হইতে এক উপপত্নি গ্রহণ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না। আর পর্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে একজন লেবীয় প্রবাস করিত; সে বৈৎলেহম-যিহূদা হইতে এক উপপত্নী গ্রহণ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের মধ্যে যখন কোন রাজা ছিল না তখন ইফ্রয়িমের পাহাড়ী এলাকার ভিতরে একজন লেবীয় বাস করত। সে যিহূদা এলাকার বৈৎলেহম গ্রামের একজন মেয়েকে উপস্ত্রী হিসাবে গ্রহণ করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের মধ্যে যখন কোন বাদশাহ্‌ ছিল না তখন আফরাহীমের পাহাড়ী এলাকার ভিতরে একজন লেবীয় বাস করত। সে এহুদা এলাকার বেথেলহেম গ্রামের একজন মেয়েকে উপস্ত্রী হিসাবে গ্রহণ করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই আমলে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। তখন ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের সীমান্তে একজন লেবীয় বাস করত। যিহূদীয়ার অন্তর্গত বেথলেহেমের এক রমণীকে সে উপপত্নীরূপে গ্রহণ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, ইস্রায়েলীয়দের কোন রাজা ছিল না| পাহাড়ী দেশ ইফ্রয়িমের সীমান্তে একজন লেবীয় থাকত| সেই লোকটার একজন দাসী ছিল, তাকে একরকম তার স্ত্রীও বলা যায়| সে ছিল যিহূদার বৈৎ‌লেহম শহরের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের ইস্রায়েলের মধ্যে (কোনো) রাজা ছিল না। আর ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে প্রান্তভাগে এক জন লেবীয় বাস করত; সে বৈৎলেহম-যিহূদা থেকে এক উপপত্নী গ্রহণ করেছিল।