Judges 19:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঐ ব্যক্তি সেই রাত বিলম্ব করতে অসম্মত হল; সে উঠে যাত্রা করে যিবূষের অর্থাৎ জেরুশালেমের সম্মুখে এসে উপস্থিত হল; তার সঙ্গে দু’টি সজ্জিত গাধা ছিল; আর তার উপপত্নীও সঙ্গে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, আর একটি রাত সেখানে কাটাতে রাজি না হয়ে, সেই লোকটি উঠে জিন পরানো দুটি গাধা ও তার উপপত্নীকে সঙ্গে নিয়ে যিবূষের (অর্থাৎ, জেরুশালেমের) দিকে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঐ ব্যক্তি সেই রাত্রি বিলম্ব করিতে অসম্মত হইল; সে উঠিয়া যাত্রা করিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের সম্মুখে আসিয়া উপস্থিত হইল; তাহার সঙ্গে দুইটী সজ্জিত গর্দ্দভ ছিল; আর তাহার উপপত্নীও সঙ্গে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঐ ব্যক্তি সেই রাত্রি বিলম্ব করিতে অসম্মত হইল; সে উঠিয়া যাত্রা করিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের সম্মুখে আসিয়া উপস্থিত হইল; তাহার সঙ্গে দুইটি সজ্জিত গর্দভ ছিল; আর তাহার উপপত্নীও সঙ্গে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু রাতটা সেখানে কাটাবার ইচ্ছা তার ছিল না। সেইজন্য লোকটি তার গদি লাগানো গাধা দু’টা এবং তার উপস্ত্রীকে নিয়ে সেই জায়গা ছেড়ে রওনা হয়ে গেল। তারা যখন যিবূষের, অর্থাৎ যিরূশালেমের কাছাকাছি উপস্থিত হল তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। তখন চাকরটি তার মনিবকে বলল, “চলুন, আমরা যিবূষীয়দের এই শহরে থেমে রাতটা কাটিয়ে যাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু রাতটা সেখানে কাটাবার ইচ্ছা তার ছিল না। সেইজন্য লোকটি তার গদি লাগানো গাধা দু’টা এবং তার উপস্ত্রীকে নিয়ে সেই জায়গা ছেড়ে রওনা হয়ে গেল। তারা যখন যিবূষের, অর্র্থাৎ জেরুজালেমের কাছাকাছি উপস্থিত হল তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। তখন চাকরটি তার মালিককে বলল, “চলুন, আমরা যিবূষীয়দের এই শহরে থেমে রাতটা কাটিয়ে যাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই লোকটি আর রাত্রে সেখানে থাকতে রাজী হল না। সে তার গাধা দুটোকে জিন পরিয়ে উপপত্নী এবং দাসকে নিয়ে রওনা হয়ে গেল। তারা যিবুষ অর্থাৎ জেরুশালেমের কাছাকাছি এলে বেলা শেষ হয়ে গেল। তখন সেই দাস তার মনিবকে বলল, চলুন আমরা যিবুষীদের এই নগরে গিয়ে রাতটা কাটাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবারে লেবীয় লোকটি আর রাত কাটাতে চাইল না| গাধা দুটো আর দাসীটিকে সঙ্গে নিয়ে সে দূরে যিবূষ শহরের দিকে চলে গেল| (যিবূষ জেরুশালেমের আর একটি নাম|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঐ ব্যক্তি সেই রাতে অপেক্ষা করতে রাজি হল না; সে উঠে যাত্রা করে যিবূষের অর্থাৎ যিরূশালেমের সামনে এসে উপস্থিত হল; তার সঙ্গে সাজানো দুটি গাধা ছিল; আর তার উপপত্নীও সঙ্গে ছিল।