Judges 19:11 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিবূষের কাছে উপস্থিত হলে দিবা প্রায় অবসান হল। তাতে ভৃত্যটি তার মালিককে বললো, আরজ করি, আসুন, আমরা যিবূষীয়দের এই নগরে প্রবেশ করে রাত্রি যাপন করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যিবূষের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই বেলা প্রায় গড়িয়ে গেল ও দাস তার মনিবকে বলল, “আসুন, যিবূষীয়দের এই নগরে থেমে রাত কাটানো যাক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিবূষের কাছে উপস্থিত হইলে দিবা প্রায় একেবারে অবসান হইল; তাহাতে চাকরটী আপন কর্ত্তাকে কহিল, বিনয় করি, আইসুন, আমরা যিবূষীয়দের এই নগরে প্রবেশ করিয়া রাত্রি যাপন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিবূষের কাছে উপস্থিত হইলে দিবা প্রায় একেবারে অবসান হইল; তাহাতে চাকরটি আপন কর্তাকে কহিল, বিনয় করি, আইসুন, আমরা যিবূষীয়দের এই নগরে প্রবেশ করিয়া রাত্রি যাপন করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিন প্রায় শেষ হয়ে গেল| তারা যিবূষ শহরের কাছাকাছি পৌঁছাল| তখন ভৃত্যটি তার মনিব লেবীয় লোকটিকে বলল, “এই যিবূষ শহরে আজ রাত কাটানো যাক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিবূষের কাছে উপস্থিত হলে দিন প্রায় একেবারে শেষ হল; তাতে চাকরটা নিজের কর্তাকে বলল, “অনুরোধ করি, আসুন, আমরা যিবূষীয়দের এই নগরে প্রবেশ করে রাত কাটাই।”