Judges 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তারা অগ্রসর হয়ে চললো; পরে বিন্ইয়ামীনের অধিকৃত গিবিয়ার কাছে উপস্থিত হলে সূর্য অস্তগত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা এগিয়ে গেল, এবং বিন্যামীনের অন্তর্গত গিবিয়ার কাছে তারা পৌঁছানোমাত্রই সূর্য অস্ত গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাহারা অগ্রসর হইয়া চলিল; পরে বিন্যামীনের অধিকারস্থ গিবিয়ার নিকটে উপস্থিত হইলে সূর্য্য অস্তগত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাহারা অগ্রসর হইয়া চলিল; পরে বিন্যামীনের অধিকারস্থ গিবিয়ার নিকটে উপস্থিত হইলে সূর্য অস্তগত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তারা চলতেই থাকল। বিন্যামীন এলাকার গিবিয়ার কাছে পৌঁছাতেই সূর্য ডুবে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তারা চলতেই থাকল। বিন্ইয়ামীন এলাকার গিবিয়ার কাছে পৌঁছাতেই সূর্য ডুবে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা এগিয়ে চলল এবং সূর্যাস্তের পর বিন্যামীন গোষ্ঠীর এলাকায় গিবিয়ার কাছে গিয়ে উপস্থিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই লেবীয় লোকটি তার সঙ্গীকে নিয়ে এগিয়ে চলল| গিবিয়ায় পৌঁছবার সঙ্গে সঙ্গে সূর্য অস্ত গেল| গিবিয়া হল বিন্যামীন পরিবারগোষ্ঠীর দখলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তারা এগিয়ে চলল; পরে বিন্যামীনের অধিকারভুক্ত গিবিয়ার কাছে উপস্থিত হলে সূর্য্য অস্ত গেল।