Judges 19:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাঁকে বললো, আমরা বেথেলহেম-এহুদা থেকে পর্বতময় আফরাহীম প্রদেশের প্রান্তভাগে যাচ্ছি; আমি সেই স্থানের লোক; বেথেলহেম-এহুদা পর্যন্ত গিয়েছিলাম। আমি মাবুদের গৃহে যাচ্ছি, আর আমাকে কোন ব্যক্তি নিজের বাড়িতে গ্রহণ করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে উত্তর দিল, “আমরা যিহূদার অন্তর্গত বেথলেহেম থেকে ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের এক প্রত্যন্ত এলাকায় যাচ্ছি, যা আমার বাসস্থান। আমি যিহূদার অন্তর্গত বেথলেহেমে গিয়েছিলাম, আর এখন আমি সদাপ্রভুর মন্দিরে যাচ্ছি। রাতে থাকার জন্য কেউ আমাকে ঘরে নিয়ে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাঁহাকে কহিল, আমরা বৈৎলেহম-যিহূদা হইতে পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে যাইতেছি; আমি সেই স্থানের লোক; বৈৎলেহম-যিহূদা পর্য্যন্ত গিয়াছিলাম; আমি সদাপ্রভুর গৃহে যাইতেছি। আর আমাকে কোন ব্যক্তি বাটীতে গ্রহণ করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাঁহাকে কহিল, আমরা বৈৎলেহম-যিহূদা হইতে পর্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে যাইতেছি; আমি সেই স্থানের লোক; বৈৎলেহম-যিহূদা পর্যন্ত গিয়াছিলাম; আমি সদাপ্রভুর গৃহে যাইতেছি, আর আমাকে কোন ব্যক্তি বাটীতে গ্রহণ করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে সে বলল, “আমরা যিহূদার বৈৎলেহম থেকে এসেছি আর ইফ্রয়িমের পাহাড়ী এলাকার ভিতরে যাব। আমার বাড়ী সেখানেই। আমি যিহূদার বৈৎলেহমে গিয়েছিলাম আর এখন আমি সদাপ্রভুর ঘরে যাচ্ছি, কিন্তু কেউ আমাকে তার বাড়ীতে ডেকে নিচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে সে বলল, “আমরা এহুদার বেথেলহেম থেকে এসেছি আর আফরাহীমের পাহাড়ী এলাকার ভিতরে যাব। আমার বাড়ী সেখানেই। আমি এহুদার বেথেলহেমে গিয়েছিলাম আর এখন আমি মাবুদের ঘরে যাচ্ছি, কিন্তু কেউ আমাকে তার বাড়ীতে ডেকে নিচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই লেবীয় তাঁকে বলল, আমরা যিহুদীয়ার বেথলেহেম থেকে আসছি, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের সীমান্তে যাব। আমি সেখানকার লোক। আমি যিহুদীয়ার বেথলেহেমে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের এই গাধাগুলোর জন্য খড় ও কলাই আছে, আর আমাদের নিজেদের জন্য রুটি ও দ্রাক্ষারসও আছে। আমাদের সব কিছুই আছে। তা সত্ত্বেও এখানকার কেউ আমাদের আশ্রয় দেয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় লোকটি বলল, “আমরা যিহূদার বৈৎ‌লেহম শহর থেকে আসছি| আমরা ইফ্রয়িমের পাহাড়ী দেশের সীমানায় বাড়ি যাচ্ছি| আমি যিহূদার বৈৎ‌লেহমে এবং প্রভুর গৃহে গিয়েছিলাম| এখন আমি বাড়ী ফিরে যাচ্ছি| কিন্তু আজ রাত্রে কেউই আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাঁকে বলল, “আমরা বৈৎলেহম-যিহূদা থেকে ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের প্রান্তভাগে যাচ্ছি; আমি সেই স্থানের লোক; বৈৎলেহম-যিহূদা পর্যন্ত গিয়েছিলাম; আমি সদাপ্রভুর গৃহে যাচ্ছি। আর আমাকে কোনো ব্যক্তি তার বাড়িতে থাকতে দিল না।