Judges 19:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই উপপত্নী তার বিরুদ্ধে জেনা করলো এবং তাকে ত্যাগ করে বেথেলহেম-এহুদায় তার পিতার বাড়িতে গিয়ে চার মাস সেই স্থানে অবস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই মহিলাটি তার প্রতি অবিশ্বস্ত হল। সে তাকে ত্যাগ করে যিহূদার বেথলেহেমে তার বাবা-মার ঘরে ফিরে গেল। সেখানে চার মাস থাকার পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই উপপত্নী তাহার বিরুদ্ধে বেশ্যাচার করিল, এবং তাহাকে ত্যাগ করিয়া বৈৎলেহম-যিহূদায় আপন পিতার বাটীতে গিয়া চারি মাস কাল সে স্থানে থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই উপপত্নী তাহার বিরুদ্ধে বেশ্যাচার করিল, এবং তাহাকে ত্যাগ করিয়া বৈৎলেহম-যিহূদায় আপন পিতার বাটীতে গিয়া চারি মাস কাল সেই স্থানে থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই উপস্ত্রী ব্যভিচার করল এবং তাকে ছেড়ে যিহূদার বৈৎলেহমে তার বাবার বাড়ীতে ফিরে গেল। সে সেখানে চার মাস কাটাবার পর তার স্বামী তাকে নরম কথায় বুঝিয়ে-সুঝিয়ে ফিরিয়ে আনতে গেল। তার সংগে ছিল তার চাকর ও এক জোড়া গাধা। স্ত্রীলোকটি তাকে সংগে করে তার বাবার বাড়ীর ভিতরে নিয়ে গেল। তার বাবা তাকে দেখে খুশী হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই উপস্ত্রী জেনা করল এবং স্বামীকে ছেড়ে এহুদার বেথেলহেমে তার বাবার বাড়ীতে ফিরে গেল। সে সেখানে চার মাস কাটাবার পর তার স্বামী তাকে নরম কথায় বুঝিয়ে-সুঝিয়ে ফিরিয়ে আনতে গেল। তার সংগে ছিল তার চাকর ও এক জোড়া গাধা। স্ত্রীলোকটি তাকে সংগে করে তার বাবার বাড়ীর ভিতরে নিয়ে গেল। তার বাবা তাকে দেখে খুশী হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে সেই উপপত্নী রাগ করে তাকে ছেড়ে যিহুদীয়ার বেথলেহেমে তার বাপের বাড়িতে চলে গেল এবং চার মাস সেখানে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে (দাসীটি) তার প্রতি অবিশ্বস্ত ছিল| সে বৈৎলেহমে যিহূদায় তার পিতার বাড়ি চলে গেল| সে সেখানে চার মাস কাটালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই উপপত্নী তার বিরুদ্ধে ব্যভিচার করল এবং তাকে ত্যাগ করে বৈৎলেহম-যিহূদায় নিজের বাবার বাড়িতে গিয়ে চার মাস সে জায়গায় থাকল।