Judges 19:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বৃদ্ধ তাকে তাঁর বাড়িতে এনে গাধাগুলোকে খাবার দিলেন এবং তারা পা ধুয়ে ভোজন পান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তিনি তাদের তাঁর বাড়িতে নিয়ে গেলেন এবং গাধাগুলিকে খাবার দিলেন। পা ধোয়ার পর, তারাও ভোজনপান করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বৃদ্ধ তাহাকে আপন বাটীতে আনিয়া গর্দ্দভদিগকে তৃণ দিলেন, এবং তাহারা পা ধুইয়া ভোজন পান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বৃদ্ধ তাহাকে আপন বাটীতে আনিয়া গর্দভদিগকে তৃণ দিলেন, এবং তাহারা পা ধুইয়া ভোজন পান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে বুড়ো লোকটি তার বাড়ীতে তাদের নিয়ে গেল এবং তাদের গাধাগুলোকে খেতে দিল। তারা পা ধুয়ে খাওয়া-দাওয়া করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে বুড়ো লোকটি তার বাড়ীতে তাদের নিয়ে গেল এবং তাদের গাধাগুলোকে খেতে দিল। তারা পা ধুয়ে খাওয়া-দাওয়া করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃদ্ধ তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তাদের গাধাগুলোকে খড় দিলেন। তারাও হাত-পা ধুয়ে খাওয়াদাওয়া করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর বৃদ্ধলোকটা লেবীয় ও তার সঙ্গীসাথীদের তার বাড়ি নিয়ে গেল| সে তাদের গাধাগুলোকে খাওয়াল| তারা পা ধুয়ে পানাহার সেরে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বৃদ্ধ তাকে নিজের বাড়িতে এনে গাধাদেরকে ঘাস দিলেন এবং তারা পা ধুয়ে ভোজন পান করল।