Judges 19:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেই ব্যক্তি অর্থাৎ, বাড়ির কর্তা, বের হয়ে তাদের কাছে গিয়ে বললেন, হে আমার ভাইয়েরা, না, না; আরজ করি, এমন দুষ্কর্ম করো না; ঐ ব্যক্তি আমার বাড়িতে এসেছে, অতএব এমন মূঢ়তার কাজ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই গৃহকর্তা বাইরে বের হয়ে তাদের বললেন, “ওহে বন্ধুরা, না, না, এত নীচ হোয়ো না। যেহেতু এই লোকটি আমার অতিথি, তাই এরকম জঘন্য কাজ কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সেই ব্যক্তি, বাটীর কর্ত্তা, বাহির হইয়া তাহাদের নিকটে গিয়া কহিলেন, হে আমার ভ্রাতৃগণ, না, না; বিনয় করি, এমন দুষ্কর্ম্ম করিও না; ঐ পুরুষ আমার বাটীতে আসিয়াছে, অতএব এমন মূঢ়তার কর্ম্ম করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সেই ব্যক্তি, বাটীর কর্তা, বাহির হইয়া তাহাদের নিকটে গিয়া কহিলেন, হে আমার ভ্রাতৃগণ, না, না; বিনয় করি, এমন দুষ্কর্ম করিও না; ঐ পুরুষ আমার বাটীতে আসিয়াছে, অতএব এমন মূঢ়তার কর্ম করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বাড়ীর কর্তা বাইরে বের হয়ে তাদের বলল, “না না, আমার ভাইয়েরা; মিনতি করি, এমন জঘন্য কাজ তোমরা কোরো না। ঐ লোকটি আমার অতিথি; এই খারাপ কাজ তোমরা কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাড়ীর মালিক বাইরে বের হয়ে তাদের বলল, “না না, আমার ভাইয়েরা; মিনতি করি, এমন জঘন্য কাজ তোমরা কোরো না। ঐ লোকটি আমার মেহমান; এই খারাপ কাজ তোমরা কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গৃহকর্তা সেই বৃদ্ধ তখন বাইরে গিয়ে তাদের অনুরোধ করে বললেন, না, ভাইসব, এমন দুষ্কর্ম তোমরা করো না। ঐ লোকটি আমার অতিথি, এমন গর্হিত আচরণ তোমরা করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৃদ্ধলোকটি বেরিয়ে এসে বদলোকগুলোকে বলল, “শোন বন্ধুরা, অমন মন্দ কাজ কোরো না| লোকটি আমার অতিথি| এরকম জঘন্য পাপ কাজ করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সেই ব্যক্তি, বাড়ির কর্তা, বের হয়ে তাদের কাছে গিয়ে বললেন, “হে আমার ভাইয়েরা, না, না; অনুরোধ করি, এমন খারাপ কাজ কর না; ঐ পুরুষ আমার বাড়িতে এসেছে, অতএব এমন খারাপ কাজ কর না।