Judges 19:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রাত পোহালে ঐ স্ত্রী তার স্বামী যে বাড়িতে ছিল বৃদ্ধের সেই বাড়ির দরজার কাছে এসে সূর্যোদয় পর্যন্ত পড়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোরবেলায় সেই মহিলাটি উঠে যে বাড়িতে তার স্বামী ছিল সেখানে ফিরে গেল, ও দিনের আলো না ফোটা পর্যন্ত দোরগোড়ায় পড়ে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাত্রি পোহাইলে ঐ স্ত্রী পতির আতিথ্যকারী বৃদ্ধের বাটীর দ্বারে আসিয়া সূর্য্যোদয় পর্য্যন্ত পড়িয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাত্রি পোহাইলে ঐ স্ত্রী তাহার পতির আতিথ্যকারী বৃদ্ধের বাটীর দ্বারে আসিয়া সূর্যোদয় পর্যন্ত পড়িয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্ধকার যখন কেটে যাচ্ছিল তখন সেই স্ত্রীলোকটি ফিরে গিয়ে তার স্বামী যেখানে ছিল সেই বুড়ো লোকের বাড়ীর দরজার সামনে পড়ে গেল। সূর্য না ওঠা পর্যন্ত সে সেখানেই পড়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্ধকার যখন কেটে যাচ্ছিল তখন সেই স্ত্রীলোকটি ফিরে গিয়ে তার স্বামী যেখানে ছিল সেই বুড়ো লোকের বাড়ীর দরজার সামনে পড়ে গেল। সূর্য না ওঠা পর্যন্ত সে সেখানেই পড়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন স্ত্রীলোকটি কোনমতে সেই বৃদ্ধের বাড়ির দরজার কাছে এসে পড়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাত পোয়ালে মেয়েটি বাড়িতে ফিরে এল| যেখানে তার স্বামী ছিল| তার দোরগোড়ায় সে অজ্ঞান হয়ে পড়ে গেল| দিনের বেলা পর্যন্ত সে সেখানে এইভাবে পড়ে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাত শেষ হলে ঐ স্ত্রী স্বামীর আপ্যায়নকারী বৃদ্ধের বাড়ির দরজায় এসে সূর্যোদয় পর্যন্ত পড়ে থাকল।