Judges 19:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকাল হলে তার স্বামী উঠে পথে যাবার জন্য বাড়ির দরজা খুলে বের হল, আর দেখ, সেই স্ত্রীলোক, তার উপপত্নী, বাড়ির দরজার কাছে গোবরাটের উপরে হাত রেখে পড়ে রয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার স্বামী সকালবেলায় উঠে বাড়ির দরজা খুলল এবং যাওয়ার জন্য বাইরে এসে দেখল, তার উপপত্নী সেই বাড়ির দরজায় পড়ে আছে ও গোবরাটে তার হাত ছড়িয়ে রেখেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাতঃকাল হইলে তাহার পতি উঠিয়া পথে যাইবার জন্য গৃহের কবাট খুলিয়া বাহির হইল, আর দেখ, সেই স্ত্রীলোক, তাহার উপপত্নী, গৃহের দ্বারে গোবরাটের উপরে হস্ত রাখিয়া পড়িয়া রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাতঃকাল হইলে তাহার পতি উঠিয়া পথে যাইবার জন্য গৃহের কবাট খুলিয়া বাহির হইল, আর দেখ, সেই স্ত্রীলোক, তাহার উপপত্নী, গৃহের দ্বারে গোবরাটের উপরে হস্ত রাখিয়া পড়িয়া রহিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলায় তার স্বামী উঠে যাত্রা করবার জন্য যখন ঘরের দরজা খুলে বের হল তখন দেখতে পেল যে, তার উপস্ত্রী ঘরের দরজার চৌকাঠের উপর হাত রেখে পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলায় তার স্বামী উঠে যাত্রা করবার জন্য যখন ঘরের দরজা খুলে বের হল তখন দেখতে পেল যে, তার উপস্ত্রী ঘরের দরজার চৌকাঠের উপর হাত রেখে পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোরের আলো ফুটলে তার স্বামী যাবার জন্য তৈরী হয়ে দরজা খুলতেই দেখতে পেল, তার উপপত্নী দরজার কাছে পড়ে আছে। দরজার কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টায় বাড়ানো তার হাতখানি চৌকাঠ ছুঁয়ে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন খুব সকালে লেবীয় লোকটি ঘুম থেকে উঠল| বাড়ি যেতে হবে এবার| বেরবে বলে দরজা খুলল, আর সেখানে চৌকাঠের উপর একটা হাত এসে পড়ল| পড়ে রয়েছে তার দাসী| দরজার গোড়ায় সে পড়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সকাল হলে তার স্বামী উঠে পথে যাবার জন্য ঘরের দরজা খুলে বের হয়ে এল, আর দেখ, সেই স্ত্রীলোক, তার উপপত্নী, ঘরের দরজায় ওপরে হাত রেখে পড়ে আছে।