Judges 19:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে তাকে বললো, উঠ, চল, আমরা যাই; কিন্তু সে কোন জবাব দিল না। পরে ঐ ব্যক্তি গাধার উপরে তাকে তুলে নিল এবং উঠে স্বস্থানে প্রস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তাকে বলল, “ওঠো; যাওয়া যাক।” কিন্তু কোনও উত্তর পাওয়া গেল না। তখন সেই লোকটি তাকে গাধার পিঠে চাপিয়ে ঘরের দিকে রওনা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে তাহাকে কহিল, গা তুল, চল, আমরা যাই; কিন্তু সে কিছুই উত্তর দিল না। পরে ঐ পুরুষ গর্দ্দভের উপরে তাহাকে তুলিয়া লইল, এবং উঠিয়া স্বস্থানে প্রস্থান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে তাহাকে কহিল, গা তুল, চল, আমরা যাই; কিন্তু সে কিছুই উত্তর দিল না। পরে ঐ পুরুষ গর্দভের উপরে তাহাকে তুলিয়া লইল, এবং উঠিয়া স্বস্থানে প্রস্থান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তাকে বলল, “ওঠো, চল আমরা যাই,” কিন্তু কোন উত্তর সে পেল না। তখন লোকটি তাকে তার গাধার উপর তুলে নিয়ে বাড়ীর পথে রওনা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তাকে বলল, “ওঠো, চল আমরা যাই,” কিন্তু কোন জবাব সে পেল না। তখন লোকটি তাকে তার গাধার উপর তুলে নিয়ে বাড়ীর পথে রওনা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তাকে নাড়া দিয়ে বলল, ওঠ, আমরা চলে যাই। কিন্তু তার কোন সাড়া পেল না। লোকটি তখন তাকে গাধার পিঠে তুলে নিয়ে রওনা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় লোকটি তাকে বলল, “ওঠো আমাদের যেতে হবে|” কিন্তু কোনো সাড়া মিলল না| সে মারা গিয়েছিল| গাধার পিঠে তাকে শুইয়ে লেবীয় লোকটি বাড়ি চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে তাকে বলল, “ওঠ, চল, আমরা যাই;” কিন্তু সে কিছুই উত্তর দিল না। পরে ঐ লোকটি গর্দ্দভের ওপরে তাকে তুলে নিল এবং উঠে নিজের জায়গায় চলে গেল।