Judges 19:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে নিজের বাড়িতে এসে একখানা ছুরি নিয়ে তার উপপত্নীকে ধরে অস্থি অনুসারে বারোটি খণ্ড করে ইসরাইলের সমস্ত অঞ্চলে পাঠিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘরে ফিরে এসে, সে একটি ছুরি নিয়ে অঙ্গপ্রত্যঙ্গ ধরে ধরে তার উপপত্নীর দেহটি বারো টুকরো করে, সেগুলি ইস্রায়েলের সব এলাকায় পাঠিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে আপন বাটীতে আসিয়া একখানা ছুরী লইয়া আপনার উপপত্নীকে ধরিয়া অস্থি অনুসারে দ্বাদশ খণ্ড করিয়া ইস্রায়েলের সমস্ত অঞ্চলে পাঠাইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে আপন বাটীতে আসিয়া একখানি ছুরি লইয়া আপনার উপপত্নীকে ধরিয়া অস্থি অনুসারে দ্বাদশ খণ্ড করিয়া ইস্রায়েলের সমস্ত অঞ্চলে পাঠাইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাড়ী পৌঁছে সে একটা ছুরি নিয়ে তার হাড় দেখে দেখে তাকে কেটে বারোটা টুকরা করল এবং ইস্রায়েলীয়দের সমস্ত এলাকায় সেগুলো পাঠিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাড়ী পৌঁছে সে একটা ছুরি নিয়ে তার হাড় দেখে দেখে তাকে কেটে বারোটা টুকরা করল এবং বনি-ইসরাইলদের সমস্ত এলাকায় সেগুলো পাঠিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়িতে ফিরে গিয়ে ছুরি দিয়ে সে তার উপপত্নীর দেহ বারোটি খণ্ড করে ইসরায়েলীদের বারো গোষ্ঠীর কাছে পাঠিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাড়ি ফিরে সে একটি ছুরি দিয়ে দাসীটির দেহকে কেটে 12টি টুকরো করল| তারপর ইস্রায়েলীয়রা যে সব জায়গায় বাস করত সে সব জায়গায় ঐ 12টি টুকরো পাঠিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে নিজের বাড়িতে এসে একটি ছুরি নিয়ে নিজের উপপত্নীকে ধরে অস্থি অনুসারে বারো খণ্ড করে ইস্রায়েলের সমস্ত অঞ্চলে পাঠিয়ে দিল।