Judges 19:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার শ্বশুর ঐ যুবতীর পিতা আগ্রহ করে তাকে রাখলে সে তার সঙ্গে তিন দিন বাস করলো; এবং তারা সেই স্থানে ভোজন পান ও রাত্রি যাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার শ্বশুরমশাই, সেই মেয়েটির বাবা, তাকে সেখানে থেকে যেতে অনুরোধ করায় সে তিন দিন তার সঙ্গে থাকল এবং ভোজনপান করল ও সেখানে রাত কাটাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার শ্বশুর ঐ যুবতীর পিতা আগ্রহ করিয়া তাহাকে রাখিলে সে তাহার সহিত তিন দিন বাস করিল; এবং তাহারা সেই স্থানে ভোজন পান ও রাত্রি যাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার শ্বশুর ঐ যুবতীর পিতা আগ্রহ করিয়া তাহাকে রাখিলে সে তাহার সহিত তিন দিন বাস করিল; এবং তাহারা সেই স্থানে ভোজন পান ও রাত্রি যাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেয়েটির বাবা তাকে সেখানে থাকবার জন্য অনুরোধ করল। তাতে সে তার শ্বশুর বাড়ীতে তিন দিন থাকল এবং খাওয়া-দাওয়া করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেয়েটির বাবা তাকে সেখানে থাকবার জন্য অনুরোধ করল। তাতে সে তার শ্বশুর বাড়ীতে তিন দিন থাকল এবং খাওয়া-দাওয়া করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শ্বশুরের অনুরোধে সে তিন দিন সেখানে থাকল এবং সকলে মিলে খুব খাওয়াদাওয়া করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেয়ের পিতা লেবীয়টিকে তার বাড়িতে নিয়ে এল| তাকে সেখানে থাকবার জন্য বলল| লেবীয় সেখানে তিনদিন থেকে গেল| শ্বশুরবাড়িতে সে খাওয়া-দাওয়া, পান ভোজন করে আর ঘুমিয়ে দিন কাটাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার শ্বশুর ঐ যুবতীর বাবা আগ্রহ সহকারে তাকে রাখলে সে তার সঙ্গে তিন দিন থাকল; এবং তারা সেই জায়গায় ভোজন পান ও রাত্রি যাপন করল।