Judges 19:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চতুর্থ দিনে তারা খুব ভোরে ঘুম থেকে জেগে উঠেলো এবং যাবার জন্য উঠলো। তখন সেই যুবতীর পিতা জামাতাকে বললো, কিঞ্চিৎ আহার করে তোমার অন্তঃকরণ সুস্থির কর, পরে তোমার পথে যেয়ো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ দিন ভোরবেলায় উঠে সে যাওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু সেই মেয়েটির বাবা তার জামাইকে বলল, “কিছু খেয়ে নিজেকে চাঙ্গা করে নাও; পরে যেতে পারো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চতুর্থ দিবসে তাহারা প্রত্যূষে গাত্রোত্থান করিল, আর সে যাইবার জন্য উঠিল। তখন সেই যুবতীর পিতা জামাতাকে কহিল, কিঞ্চিৎ আহার করিয়া তোমার অন্তঃকরণ সুস্থির কর, পরে আপন পথে যাইও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চতুর্থ দিবসে তাহারা প্রত্যুষে গাত্রোত্থান করিল, আর সে যাইবার জন্য উঠিল। তখন সেই যুবতীর পিতা জামাতাকে কহিল, কিঞ্চিৎ আহার করিয়া তোমার অন্তঃকরণ সুস্থির কর, পরে আপন পথে যাইও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চতুর্থ দিনে তারা খুব সকালে উঠে যাওয়ার জন্য প্রস্তুত হল কিন্তু তার শ্বশুর তাকে বলল, “আগে খাওয়া-দাওয়া কর, তারপর যেয়ো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চতুর্থ দিনে তারা খুব সকালে উঠে যাওয়ার জন্য প্রস্তুত হল কিন্তু তার শ্বশুর তাকে বলল, “আগে খাওয়া-দাওয়া কর, তারপর যেয়ো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্থ দিন ভোরে উঠে তারা যাওয়ার জন্য তৈরী হল। কিন্তু মেয়েটির বাবা জামাইকে বলল, খেয়ে দেয়ে ধীরে-সুস্থে যেও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চতুর্থ দিনে তারা খুব ভোরে ঘুম থেকে উঠল| লেবীয় লোকটি চলে যাবার জন্য প্রস্তুত হল| কিন্তু শ্বশুরমশাই জামাতাকে বলল, “আগে কিছু খেয়েদেয়ে নাও, তারপর যেও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে চতুর্থ দিনের তারা ভোরবেলায় ঘুম থেকে উঠল, আর সে যাবার জন্য তৈরী হল। তখন সেই যুবতীর বাবা জামাইকে বলল, “কিছু খেয়ে-দেয়ে নিজেকে বলযুক্ত কর, পরে নিজের পথে যাও।”