Judges 19:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পঞ্চম দিনে সে যাবার জন্য খুব ভোরে উঠলো; আর যুবতীর পিতা তাকে বললো, আরজ করি, তোমার অন্তঃকরণ সুস্থির কর, বৈকাল পর্যন্ত তোমরা বিলম্ব কর; তাতে তারা উভয়ে আহার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পঞ্চম দিন সকালবেলায়, সে যখন যাওয়ার জন্য উঠল, তখন সেই মেয়েটির বাবা বলল, “জলখাবার খেয়ে নাও। দুপুর পর্যন্ত অপেক্ষা করো!” অতএব তারা দুজনে একসঙ্গে খাওয়াদাওয়া করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পঞ্চম দিবসে সে যাইবার জন্য প্রত্যূষে উঠিল; আর যুবতীর পিতা তাহাকে কহিল, বিনয় করি, তোমার অন্তঃকরণ সুস্থির কর, বৈকাল পর্য্যন্ত তোমরা বিলম্ব কর, তাহাতে তাহারা উভয়ে আহার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পঞ্চম দিবসে সে যাইবার জন্য প্রত্যুষে উঠিল; আর যুবতীর পিতা তাহাকে কহিল, বিনয় করি, তোমার অন্তঃকরণ সুস্থির কর, বৈকাল পর্যন্ত তোমরা বিলম্ব কর; তাহাতে তাহারা উভয়ে আহার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পঞ্চম দিনের ভোরবেলা সে যখন যাবার জন্য ঘুম থেকে উঠল তখন মেয়েটির বাবা তাকে বলল, “খাওয়া-দাওয়া কর, আর বিকাল পর্যন্ত থেকে যাও।” কাজেই তারা দু’জনে খাওয়া-দাওয়া করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পঞ্চম দিনের ভোরবেলা সে যখন যাবার জন্য ঘুম থেকে উঠল তখন মেয়েটির বাবা তাকে বলল, “খাওয়া-দাওয়া কর, আর বিকাল পর্যন্ত থেকে যাও।” কাজেই তারা দু’জনে খাওয়া-দাওয়া করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পঞ্চম দিন ভোরে সে যাওয়ার উদ্যোগ করলে মেয়েটির বাবা তাকে বলল, আগে কিছু খেয়ে নাও। তারপর যেও। তখন শ্বশুর ও জামাই একসাথে খেতে বসে গেল! দেখতে দেখতে বিকেল হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঞ্চম দিনে ভোরবেলা লেবীয় ঘুম থেকে উঠে রওনা দেবার উদ্যোগ করল| কিন্তু শ্বশুর আবার জামাতাকে বলল, “আগে তো কিছু খাও| আজ বিকাল পর্যন্ত বিশ্রাম কর|” অতএব তারা দুজন একসঙ্গে খাওয়া-দাওয়া করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পঞ্চম দিনের সে যাবার জন্য ভোরবেলায় উঠল; আর যুবতীর পিতা তাকে বলল, “অনুরোধ করি, নিজেকে বলযুক্ত কর, বিকাল পর্যন্ত তোমরা অপেক্ষা কর;” তাতে তারা উভয়ে আহার করল।