Judges 2:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের ফেরেশতা গিল্গল থেকে বোখীমে উঠে আসলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে মিসর থেকে বের করে এনেছি; যে দেশ দিতে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, সেই দেশে তোমাদেরকে এনেছি, আর এই কথা বলেছি, আমি তোমাদের সঙ্গে আমার নিয়ম কখনও ভঙ্গ করবো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দূত গিল্গল থেকে বোখীমে উঠে গিয়ে বললেন, “আমি মিশর থেকে তোমাদের বের করে এনেছি এবং যে দেশ দেওয়ার শপথ আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে করেছিলাম, সেই দেশে তোমাদের নিয়ে এসেছি। আমি বলেছিলাম, ‘আমি তোমাদের কাছে আমার নিয়মটি কখনোই ভঙ্গ করব না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর দূত গিল্গল হইতে বোখীমে উঠিয়া আসিলেন। তিনি কহিলেন, আমি তোমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছি; যে দেশ দিতে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছিলাম, সেই দেশে তোমাদিগকে আনিয়াছি, আর এই কথা বলিয়াছি, আমি তোমাদের সহিত আপন নিয়ম কখনও ভঙ্গ করিব না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর দূত গিল্গল হইতে বোখীমে উঠিয়া আসিলেন। তিনি কহিলেন, আমি তোমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছি; যে দেশ দিতে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছিলাম, সেই দেশে তোমাদিগকে আনিয়াছি, আর এই কথা বলিয়াছি, আমি তোমাদের সহিত আপন নিয়ম কখনও ভঙ্গ করিব না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দূত গিল্গল থেকে বোখীমে এসে ইস্রায়েলীয়দের বললেন, “আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি আর যে দেশ দেবার শপথ আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে করেছিলাম সেই দেশে তোমাদের নিয়ে এসেছি। আমি বলেছিলাম, ‘তোমাদের জন্য আমার স্থাপন করা ব্যবস্থা আমি কখনও ভাঙ্গব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ফেরেশতা গিল্গল থেকে বোখীমে এসে বনি-ইসরাইলদের বললেন, “আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি আর যে দেশ দেবার কসম আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে খেয়েছিলাম সেই দেশে তোমাদের নিয়ে এসেছি। আমি বলেছিলাম, ‘তোমাদের জন্য আমার স্থাপন করা ব্যবস্থা আমি কখনও ভাঙ্গব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর দূত গিলগল থেকে বোখিমে এলেন। তিনি ইসরায়েলীদের বললেন, আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি এবং তেমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই দেশে তোমাদের এনেছি। আমি বলেছি, তোমাদের সঙ্গে যে সম্বন্ধ আমি স্থাপন করেছি তা কখনও ভঙ্গ করব না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দূত গিল্গল শহর থেকে বোখীম শহরে গিয়েছিলেন| ইস্রায়েলবাসীদের কাছে দূত প্রভুর একটি বার্তা শুনিয়েছিলেন| বার্তাটি ছিল এরকম: “আমি তোমাদের মিশর থেকে নিয়ে এসেছি| আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে জমিজায়গার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইখানে আমি তোমাদের নিয়ে এসেছি| আমি বলেছিলাম, আমি কখনই তোমাদের সঙ্গে চুক্তিভঙ্গ করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর দূত গিলগল থেকে বোখীমে উঠে আসলেন। তিনি বললেন, “আমি তোমাদেরকে মিশর থেকে বের করে এনেছি; যে দেশ দিতে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম, সে দেশে তোমাদেরকে এনেছি, আর এই কথা বলেছি, আমি তোমাদের সঙ্গে নিজের নিয়ম কখনও ভাঙব না;