Judges 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই কালের অন্য সকল লোকও পূর্বপুরুষদের কাছে গৃহীত হল এবং তাদের পরে নতুন বংশ উৎপন্ন হল। এরা মাবুদকে জানত না এবং ইসরাইলের জন্য তিনি যা করেছিলেন তা-ও জানত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই প্রজন্মের সমস্ত লোকজন তাদের পূর্বপুরুষদের সঙ্গে একত্রিত হওয়ার পর, অপর এক প্রজন্ম বেড়ে উঠল, যারা না চিনত সদাপ্রভুকে, না জানত তিনি ইস্রায়েলের জন্য কী কী করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই কালের অন্য সকল লোকও পিতৃলোকদের নিকটে সংগৃহীত হইল, এবং তাহাদের পরে নূতন বংশ উৎপন্ন হইল, ইহারা সদাপ্রভুকে জানিত না, এবং ইস্রায়েলের জন্য তাঁহার কৃত কার্য্য জ্ঞাত ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই কালের অন্য সকল লোকও পিতৃলোকদের নিকটে সংগৃহীত হইল, এবং তাহাদের পরে নূতন বংশ উৎপন্ন হইল, ইহারা সদাপ্রভুকে জানিত না, এবং ইস্রায়েলের জন্য তাঁহার কৃত কার্য জ্ঞাত ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয়ের সময়কার ইস্রায়েলীয়েরা মারা গিয়ে তাদের পূর্বপুরুষদের কাছে চলে যাবার পর তাদের জায়গায় আসল তাদের বংশধরেরা। এরা সদাপ্রভুকে জানত না এবং সদাপ্রভু ইস্রায়েলীয়দের জন্য যা করেছিলেন তা-ও জানত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসার সময়কার বনি-ইসরাইলরা মারা গিয়ে তাদের পূর্বপুরুষদের কাছে চলে যাবার পর তাদের জায়গায় আসল তাদের বংশধরেরা। এরা মাবুদকে জানত না এবং মাবুদ বনি-ইসরাইলদের জন্য যা করেছিলেন তা-ও জানত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয়ের সমকালীন অন্যান্য লোকেরাও একে একে মারা গেল। তাদের পরে তাদের বংশধরেরা পরমেশ্বর প্রভুর কাছ থেকে দূরে সরে গেল। ইসরায়েলীদের জন্য তিনি যেসব কীর্তিসাধন করেছিলেন তাও ভুলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সম্পূর্ণ প্রজন্মটি মারা যাবার পর পরবর্তী প্রজন্ম বেড়ে উঠল| তারা প্রভুকে জানত না| প্রভু ইস্রায়েলবাসীদের জন্য কি করেছেন তারা সেসব জানত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের র অন্য সব লোকও পূর্বপুরুষদের কাছে সংগৃহীত হল এবং তাদের পরে নতুন বংশ বৃদ্ধি হল, এরা সদাপ্রভুকে জানত না এবং ইস্রায়েলের জন্য তাঁর করা কাজ জানা ছিল না।