Judges 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইল মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতে লাগল; এবং বাল দেবতাদের সেবা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েলীরা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করল এবং বায়াল-দেবতাদের সেবা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিতে লাগিল; এবং বাল দেবগণের সেবা করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিতে লাগিল; এবং বাল দেবগণের সেবা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা মন্দ তারা তা-ই করত। তারা বাল দেবতাদের পূজা করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা খারাপ তারা তা-ই করত। তারা বাল-দেবতাদের পূজা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ইসরায়েলীরা তাঁর ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে লাগল। তারা বেল দেবতাদের পূজা করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তারা মন্দ কাজ করতে শুরু করল এবং বালের মূর্ত্তির পূজা করতে লাগল| তারা সেই সব কাজ করেছিল যেগুলো প্রভুর দ্বারা মন্দ হিসেবে বিবেচিত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল-সন্তানেরা সদাপ্রভুর দৃষ্টিতে যা খারাপ, তাই করতে লাগল এবং বালদেবতাদের সেবা করতে লাগল।