Judges 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিনি তাদের পূর্বপুরুষদের আল্লাহ্, যিনি তাদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছিলেন, সেই মাবুদকে ত্যাগ করে অন্য দেবতাদের, অর্থাৎ তাদের চারদিকে যে লোকেরা বসবাস করত তাদের দেবতাদের অনুগামী হয়ে তাদের কাছে সেজ্দা করতে লাগল। এভাবে তারা মাবুদকে অসন্তুষ্ট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর, সেই সদাপ্রভুকে পরিত্যাগ করল, যিনি মিশর থেকে তাদের বের করে এনেছিলেন। তারা তাদের চারপাশে বসবাসকারী লোকদের আরাধ্য বিভিন্ন দেবতাদের অনুগামী হল এবং তাদের আরাধনা করতে লাগল। তারা সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিনি তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর, যিনি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলেন, সেই সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের, অর্থাৎ আপনাদের চতুর্দ্দিক্স্থিত লোকদের দেবগণের অনুগামী হইয়া তাহাদের কাছে প্রণিপাত করিতে লাগিল, এইরূপে সদাপ্রভুকে অসন্তুষ্ট করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিনি তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর, যিনি তাহাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলেন, সেই সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের, অর্থাৎ আপনাদের চতুর্দিক্স্থিত লোকদের দেবগণের অনুগামী হইয়া তাহাদের কাছে প্রণিপাত করিতে লাগিল। এইরূপে সদাপ্রভুকে অসন্তুষ্ট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তাদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন তাঁকে তারা বার বার ত্যাগ করত। তারা তাদের চারপাশের জাতিদের বিভিন্ন দেব-দেবতার দিকে ঝুঁকে পড়ত এবং সেগুলোর পূজা করত, আর তাতে তারা সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্, যিনি তাদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন তাঁকে তারা বার বার ত্যাগ করত। তারা তাদের চারপাশের জাতিদের বিভিন্ন দেব-দেবীর দিকে ঝুঁকে পড়ত এবং সেগুলোর পূজা করত, আর তাতে তারা মাবুদের রাগ জাগিয়ে তুলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর, যিনি মিশর থেকে তাদের উদ্ধার করে এনেছিলেন, সেই পরমেশ্বর প্রভুকে তারা পরিত্যাগ করে অন্যান্য দেবতাদের অর্থাৎ তাদের চারিদিকে যে সব জাতি বাস করত, তাদের উপাস্য দেবতাদের পূজা-অর্চনা করতে লাগল। ফলে পরমেশ্বর তাদের উপর রুষ্ট হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলবাসীদের মিশর দেশ থেকে বার করে এনেছিলেন| এদের পূর্বপুরুষরা প্রভুর সেবা করত| কিন্তু এখন তারা প্রভুকে ত্যাগ করল| তাদের চারিধারে বসবাসকারী লোকরা মূর্ত্তির পূজা করতে শুরু করল| এই কারণে প্রভু ক্রুদ্ধ হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিনি তাদের পিতৃপুরুষদের ঈশ্বর, যিনি তাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, সেই সদাপ্রভুকে ত্যাগ করে অন্য দেবতাদের, অর্থাৎ নিজেদের চারিদিকে অবস্থিত লোকেদের দেবতাদের অনুগামী হয়ে তাদের কাছে প্রার্থনা করতে লাগল, এই ভাবে সদাপ্রভুকে অসন্তুষ্ট করল।