Judges 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ যেমন বলেছিলেন ও তাদের কাছে যেমন শপথ করেছিলেন, সেই অনুসারে তারা যে কোন স্থানে যেত, সেই স্থানে অমঙ্গলার্থে মাবুদের হাত তাদের বিরুদ্ধে ছিল; এভাবে তারা অতিশয় দুর্দশার মধ্যে পড়তো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই ইস্রায়েল যুদ্ধযাত্রা করতে যেত, তাদের পরাজিত করার জন্য সদাপ্রভুর হাত তাদের বিরুদ্ধাচারী হত, ঠিক যেভাবে তিনি তাদের কাছে শপথ করেছিলেন। তাদের উপরে চরম দুর্দশা নেমে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, ও তাহাদের কাছে যেমন দিব্য করিয়াছিলেন, তদনুসারে তাহারা যে কোন স্থানে যাইত, সেই স্থানে অমঙ্গলার্থে সদাপ্রভুর হস্ত তাহাদের বিরোধী ছিল; এইরূপে তাহারা অতিশয় ক্লিষ্ট হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, ও তাহাদের কাছে যেমন দিব্য করিয়াছিলেন, তদনুসারে তাহারা যে কোন স্থানে যাইত, সেই স্থানে অমঙ্গলার্থে সদাপ্রভুর হস্ত তাহাদের বিরোধী ছিল; এইরূপে তাহারা অতিশয় ক্লিষ্ট হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা যখন যুদ্ধে যেত তখন সদাপ্রভু শপথ করে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই অনুসারে তাঁর হাত তাদের অমংগলের জন্য তাদের বিরুদ্ধে থাকত, তাই তারা মহা বিপদের মধ্যে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা যখন যুদ্ধে যেত তখন মাবুদ কসম খেয়ে যে ওয়াদা করেছিলেন সেই অনুসারে তাঁর হাত তাদের ক্ষতির জন্য তাদের বিরুদ্ধে থাকত, তাই তারা মহা বিপদের মধ্যে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা কোন অভিযানে বের হলে প্রভু তাদের বিপর্যয়ের মুখে ঠেলে দিতেন। তারা চরম দুর্দশায় পড়ত। প্রভুর অবাধ্য হলে যে এই দুর্দশা ঘটবে, সে সম্বন্ধে তিই তাদের আগেই সতর্ক করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখনই ইস্রায়েলীয়রা যুদ্ধ করত তারা হেরে যেত| কারণ প্রভু তাদের দিকে ছিলেন না| তিনি তো তাদের নিষেধ করে বলেছিলেন যে তাদের ঘিরে যে সব মানুষ রয়েছে তাদের দেবতাদের পূজা করলে তারা হেরে যাবে| এর ফলে ইস্রায়েলীয়দের চরম দুর্দশা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যেমন তাদের কাছে শপথ করেছিলেন, সেই অনুসারে তারা যে কোন জায়গায় যেত, সেই জায়গায় অমঙ্গলের জন্য সদাপ্রভু তাদের বিরোধিতা করত; এই ভাবে তারা ভীষণ দুঃখ পেত।