Judges 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ কাজীদেরকে উৎপন্ন করতেন, আর তাঁরা লুণ্ঠনকারীদের হাত থেকে তাদেরকে নিস্তার করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু সেই বিচারকদের উত্থাপিত করলেন, যারা আক্রমণকারীদের হাত থেকে তাদের রক্ষা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু বিচারকর্ত্তৃগণকে উৎপন্ন করিতেন, আর তাঁহারা লুটকারিগণের হস্ত হইতে তাহাদিগকে নিস্তার করিতেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু বিচারকর্তৃগণকে উৎপন্ন করিতেন, আর তাঁহারা লুটকারিগণের হস্ত হইতে তাহাদিগকে নিস্তার করিতেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু তাদের মধ্যে শাসনকর্তা দাঁড় করাতেন। তাঁরা লুটকারীদের হাত থেকে ইস্রায়েলীয়দের রক্ষা করতেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ তাদের মধ্যে শাসনকর্তা দাঁড় করাতেন। তাঁরা লুটকারীদের হাত থেকে বনি-ইসরাইলদের রক্ষা করতেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পরিস্থিতিতে পরমেশ্বর তাদের পরিচালনার জন্য তাদেরই মধ্য থেকে এক একজন নেতার উদ্ভব ঘটাতেন। এই নেতারা লুঠেরাদের কবল থেকে তাদের উদ্ধার করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু কয়েকজন নেতা ঠিক করলেন| এদের বলা হত বিচারক| শত্রুরা যারা ইস্রায়েলবাসীদের আক্রমণ এবং লুট করতো তাদের হাত থেকে এরা তাদের রক্ষা করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু বিচারকর্তাদেরকে উঠাতেন, আর তারা লুটকারীদের হাত থেকে তাদেরকে রক্ষা করতেন;