Judges 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেই বিচারকর্তার মৃত্যু হলেই তারা মাবুদের কাছ থেকে ফিরে যেত। তারা পূর্বপুরুষদের চেয়ে আরও বেশি ভ্রষ্ট হয়ে পড়তো, অন্য দেবতাদের অনুগামী হয়ে তাদের সেবা ও তাদের কাছে সেজ্‌দা করতো; নিজ নিজ কাজ ও স্বেচ্ছাচারিতায় কিছুই ছাড়তো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই বিচারক মারা গেলেই, লোকেরা আবার অন্যান্য দেবতাদের অনুগামী হয়ে, তাদের সেবা ও আরাধনা করার মাধ্যমে তাদের পূর্বপুরুষদের থেকেও বেশি পরিমাণে কলুষিত হয়ে বিপথগামী হয়ে পড়ত। তারা তাদের মন্দ অভ্যাস ও অনমনীয় স্বভাব ত্যাগ করতে চাইত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সেই বিচারকর্ত্তা মরিলেই তাহারা ফিরিত, পিতৃপুরুষদের অপেক্ষা আরও ভ্রষ্ট হইয়া পড়িত, অন্য দেবগণের অনুগামী হইয়া তাহাদের সেবা করিত, ও তাহাদের কাছে প্রণিপাত করিত; আপন আপন কর্ম্ম ও স্বেচ্ছাচারিতার কিছুই ছাড়িত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সেই বিচারকর্তা মরিলেই তাহারা ফিরিত, পিতৃপুরুষদের অপেক্ষা আরও ভ্রষ্ট হইয়া পড়িত, অন্য দেবগণের অনুগামী হইয়া তাহাদের সেবা করিত, ও তাহাদের কাছে প্রণিপাত করিত; আপন আপন কর্ম ও স্বেচ্ছাচারিতা কিছুই ছাড়িত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই শাসনকর্তা মারা গেলে লোকেরা আবার দেব-দেবতার দিকে ঝুঁকে পড়ত এবং তাদের সেবা ও পূজা করে তাদের পূর্বপুরুষদের চেয়ে আরও জঘন্য পথে ফিরে যেত। তারা কিছুতেই তাদের মন্দ অভ্যাস আর একগুঁয়েমির পথ ছাড়ত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই শাসনকর্তা মারা গেলে লোকেরা আবার দেব-দেবীর দিকে ঝুঁকে পড়ত এবং তাদের সেবা ও পূজা করে তাদের পূর্বপুরুষদের চেয়ে আরও জঘন্য পথে ফিরে যেত। তারা কিছুতেই তাদের খারাপ অভ্যাস আর একগুঁয়েমির পথ ছাড়ত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই নেতার মৃত্যুর পরই তারা আবার ফিরে যেত আগের অবস্থায় এবং আগের চেয়ে আরও বেশি স্বেচ্ছাচারী হয়ে উঠত। অন্য দেবতাদের সেবা করত। মন্দ পথ পরিত্যাগের কোন আগ্রহই তাদের মধ্যে দেখা যেত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বিচারক মারা গেলেই তারা আবার তাদের পূরানো পথে ফিরে গিয়ে পাপ করত এবং মূর্ত্তি পূজায় মেতে উঠত| তারা ভীষণ একরোখা ছিল এবং তারা পাপের পথ ত্যাগ করতে অস্বীকার করল| তারা তাদের পূর্বপুরুষদের থেকেও খারাপ আচরণ করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই বিচারকর্ত্তা মারা গেলেই তারা ফিরত, পিতৃপুরুষ থেকে আরও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ত, অন্য দেবতাদের অনুগামী হয়া তাদের সেবা করত ও তাদের কাছে উপাসনা করত; নিজের নিজের কাজ ও স্বেচ্ছাচারীতার কিছুই ছাড়ত না।