Judges 2:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইসরাইলের বিরুদ্ধে মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল, তিনি বললেন, আমি এদের পূর্বপুরুষদেরকে যে নিয়ম পালনের হুকুম দিয়েছিলাম, এই জাতি তা লঙ্ঘন করেছে, আমার নির্দেশে কান দেয় নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সদাপ্রভু ইস্রায়েলের উপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বললেন, “যেহেতু এই জাতি সেই নিয়মটি ভঙ্গ করেছে, যা আমি তাদের পূর্বপুরুষদের জন্য নিরূপিত করেছিলাম এবং যেহেতু আমার কথায় তারা কর্ণপাত করেনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, তিনি কহিলেন, আমি ইহাদের পিতৃপুরুষদিগকে যে নিয়ম পালনের আজ্ঞা দিয়াছিলাম, এই জাতি তাহা লঙ্ঘন করিয়াছে, আমার রবে কর্ণপাত করে নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, তিনি কহিলেন, আমি ইহাদের পিতৃপুরুষদিগকে যে নিয়ম পালনের আজ্ঞা দিয়াছিলাম, এই জাতি তাহা লঙ্ঘন করিয়াছে, আমার রবে কর্ণপাত করে নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সদাপ্রভু ইস্রায়েলীয়দের উপর ক্রোধে জ্বলে উঠে বললেন, “এই জাতির পূর্বপুরুষদের সময় আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা এরা পালন করে নি এবং আমার কথাও শোনে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মাবুদ বনি-ইসরাইলদের উপর রাগে জ্বলে উঠে বললেন, “এই জাতির পূর্বপুরুষদের সময় আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা এরা পালন করে নি এবং আমার কথাও শোনে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ইসরায়েলীদের উপরে প্রভু ভীষণ ক্রুদ্ধ হলেন এবং বললেন, এদের পূর্বপুরুষদের সঙ্গে আমার যে চুক্তি ছিল, সেই চুক্তি এরা ভঙ্গ করেছে, আমার আজ্ঞা পালন করেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু ইস্রায়েলীয়দের ওপর ক্রুদ্ধ হলেন| তিনি বললেন, “এই দেশের পূর্বপুরুষদের সঙ্গে আমি যে চুক্তি করেছিলাম এরা তা ভেঙ্গেছে| তারা আমার কথা শোনে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ আরো বেড়ে গেল, তিনি বললেন, “আমি এদের পিতৃপুরুষদেরকে যে নিয়ম পালনের আজ্ঞা দিয়েছিলাম, এই জাতি তা অমান্য করেছে, আমার কথায় কান দেয়নি;