Judges 2:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইউসা তাঁর মৃত্যুর সময়ে যে যে জাতিকে অবশিষ্ট রেখেছে, আমিও এদের সম্মুখ থেকে তাদের কাউকেও অধিকারচ্যুত করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি আর সেইসব জাতির মধ্যে কোনো জাতিকেই তাদের সামনে থেকে বিতাড়িত করব না, যিহোশূয় মারা যাওয়ার সময় যাদের অবশিষ্ট রেখে গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যিহোশূয় মরণকালে যে যে জাতিকে অবশিষ্ট রাখিয়াছে, আমিও ইহাদের সম্মুখ হইতে তাহাদের কাহাকেও অধিকারচ্যুত করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যিহোশূয় মরণকালে যে যে জাতিকে অবশিষ্ট রাখিয়াছে, আমিও ইহাদের সম্মুখ হইতে তাহাদের কাহাকেও অধিকারচ্যুত করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যিহোশূয় মারা যাবার সময়ে যে সব জাতি দেশে রয়ে গেছে তাদের আমি ইস্রায়েলীয়দের সামনে থেকে তাড়িয়ে দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ইউসা মারা যাবার সময়ে যে সব জাতি দেশে রয়ে গেছে তাদের আমি বনি-ইসরাইলদের সামনে থেকে তাড়িয়ে দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যিহোশূয়ের মৃত্যুর পর যে সব জাতি এখনও দেশে রয়ে গেছে তাদের আমি সরাব না, এখানেই তারা থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি আর অন্যান্য জাতিকে হারিয়ে ইস্রায়েলীয়দের পথ পরিষ্কার করব না| এই সব বিদেশী জাতি যিহোশূয়র মৃত্যুর সময়েও এই দেশে বসবাস করত| আমি তাদের এদেশেই থাকতে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যিহোশূয় মৃত্যুর দিন যে যে জাতিকে অবশিষ্ট রেখেছে, আমিও এদের সামনে থেকে তাদের কাউকেও তাড়াব না।