Judges 2:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পূর্বপুরুষেরা যেমন মাবুদের পথে গমন করে তাঁর হুকুম পালন করতো, তারাও তেমনি করবে কি না, এই বিষয়ে ঐ জাতিদের দ্বারা ইসরাইলের পরীক্ষা নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলকে পরীক্ষা করার জন্য ও তাদের পূর্বপুরুষদের মতো তারা সদাপ্রভুর পথে চলে তাঁর আজ্ঞা পালন করছে কি না তা দেখার জন্য আমি এই জাতিকে ব্যবহার করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পিতৃপুরুষেরা যেমন সদাপ্রভুর পথে গমন করিয়া তাঁহার আজ্ঞা পালন করিত, তাহারাও তদ্রূপ করিবে কি না, এই বিষয়ে ঐ জাতিগণের দ্বারা ইস্রায়েলের পরীক্ষা লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পিতৃপুরুষেরা যেমন সদাপ্রভুর পথে গমন করিয়া তাঁহার আজ্ঞা পালন করিত, তাহারাও তদ্রূপ করিবে কি না, এই বিষয়ে ঐ জাতিগণের দ্বারা ইস্রায়েলের পরীক্ষা লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা তাদের পূর্বপুরুষদের মত আমার পথে চলে কি না আমি এই সব জাতিদের দিয়েই তাদের পরীক্ষা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা তাদের পূর্বপুরুষদের মত আমার পথে চলে কি না আমি এই সব জাতিদের দিয়েই তাদের পরীক্ষা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের দিয়েই আমি ইসরায়েলীদের পরীক্ষা করব। দেখি, এদের পূর্বপুরুষেরা আমার নির্দেশিত পথে যেমন চলত, এরাও তেমনি চলে কিনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়দের পরীক্ষা করার জন্য আমি ঐ জাতিদের কাজে লাগাব| আমি দেখব ইস্রায়েলের লোকরা তাদের পূর্বপুরুষদের মতো প্রভুর আজ্ঞা মানে কি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পিতৃপুরুষেরা যেমন সদাপ্রভুর পথে গমন করে তাঁর আজ্ঞা পালন করত, তারাও সেরূপ করবে কি না, এই বিষয়ে ঐ জাতিদের মাধ্যমে ইস্রায়েলের পরীক্ষা নেব।”