Judges 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ সেই জাতিদেরকে শীঘ্র অধিকারচ্যুত না করে অবশিষ্ট রাখলেন। তিনি ইউসার হাতে তাদের তুলে দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সেইসব জাতিকে সেখানে থাকতে দিলেন; তিনি যিহোশূয়ের হাতে তাদের সমর্পণ করার দ্বারা অবিলম্বে তাদের বিতাড়িত করলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু সেই জাতিদিগকে শীঘ্র অধিকারচ্যুত না করিয়া অবশিষ্ট রাখিলেন; যিহোশূয়ের হস্তেও সমর্পণ করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু সেই জাতিদিগকে শীঘ্র অধিকারচ্যুত না করিয়া অবশিষ্ট রাখিলেন; যিহোশূয়ের হস্তেও সমর্পণ করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ঐ সব জাতিগুলোকে সংগে সংগে তাড়িয়ে বের করে না দিয়ে দেশে রেখে দিয়েছিলেন। তিনি যিহোশূয়ের হাতে তাদের তুলে দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ঐ সব জাতিগুলোকে সংগে সংগে তাড়িয়ে বের করে না দিয়ে দেশে রেখে দিয়েছিলেন। তিনি ইউসার হাতে তাদের তুলে দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণেই যিহোশূয়ের মৃত্যুর পর যেসব জাতি দেশে থেকে গিয়েছিল, পরমেশ্বর তাদের সরাবার কোন উদ্যোগ নেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কথামত প্রভু ইস্রায়েলে অন্যান্য জাতির লোকদের থাকতে দিলেন| তিনি তাদের এদেশ থেকে সঙ্গে সঙ্গে চলে যেতে বাধ্য করলেন না| তিনি যিহোশূয়র সৈন্যবাহিনীকে শত্রু দমন করতে সাহায্য করলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য সদাপ্রভু সেই জাতিদের তাড়াতাড়ি অধিকার থেকে তাড়িয়ে না দিয়ে অবশিষ্ট রাখলেন; যিহোশূয়ের হাতেও সমর্পণ করেননি।