Judges 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমিও বললাম, তোমাদের সম্মুখ থেকে আমি এই লোকদেরকে দূর করবো না; তারা তোমাদের পাশে কাঁটাস্বরূপ ও তাদের দেবতারা তোমাদের ফাঁদস্বরূপ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি এও বলেছি, ‘আমি তোমাদের সামনে থেকে তাদের বিতাড়িত করব না; তারা তোমাদের জন্য জালে পরিণত হবে, এবং তাদের দেবতারা তোমাদের কাছে ফাঁদে পরিণত হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমিও কহিলাম, তোমাদের সম্মুখ হইতে আমি এই লোকদিগকে দূর করিব না; তাহারা তোমাদের পার্শ্বে কন্টকস্বরূপ, ও তাহাদের দেবগণ তোমাদের ফাঁদস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমিও কহিলাম, তোমাদের সম্মুখ হইতে আমি এই লোকদিগকে দূর করিব না; তাহারা তোমাদের পার্শ্বে কণ্টকস্বরূপ ও তাহাদের দেবগণ তোমাদের ফাঁদস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এখন আমি তোমাদের বলছি যে, আমি তোমাদের কাছ থেকে এই লোকদের তাড়িয়ে দেব না; তারা তোমাদের জন্য ফাঁদ হবে, কারণ তোমরা তাদের দেব-দেবতাদের ফাঁদে পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য এখন আমি তোমাদের বলছি যে, আমি তোমাদের কাছ থেকে এই লোকদের তাড়িয়ে দেব না; তারা তোমাদের জন্য ফাঁদ হবে, কারণ তোমরা তাদের দেব-দেবীদের ফাঁদে পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি বলছি, তাদের আমি তোমাদের কাছ থেকে সরাব না। তারা হবে তোমাদের শত্রু আর তাদের দেবতারা হবে তোমাদের মরণ ফাঁদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন আমি তোমাদের বলছি, ‘আমি এই জায়গা থেকে অন্যান্য লোকদের আর তাড়িয়ে দেব না| এরা তোমাদের কাছে সমস্যার সৃষ্টি করবে| এরা তোমাদের কাছে একটা ফাঁদের মতো হবে| তাদের ঐসব ভ্রান্ত দেবতারাই তোমাদের কাছে ফাঁদ হয়ে দাঁড়াবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমিও বললাম, ‘তোমাদের সামনে থেকে আমি এই লোকদেরকে দূরে সরাবো না; তারা তোমাদের পাশে কাঁটার মত, ও তাদের দেবতারা তোমাদের ফাঁদস্বরূপ হবে’।”