Judges 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা সেই স্থানের নাম বোখীম (বিলাপকারী) রাখল; পরে তারা সেই স্থানে মাবুদের উদ্দেশে কোরবানী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তারা সেই স্থানটির নাম রাখল বোখীম। সেখানে তারা সদাপ্রভুর উদ্দেশে বলি উৎসর্গ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা সেই স্থানের নাম বোখীম [রোদনকারিগণ] রাখিল; পরে তাহারা সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা সেই স্থানের নাম বোখীম [রোদনকারিগণ] রাখিল; পরে তাহারা সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সেই জায়গাটার নাম দিল বোখীম (যার মানে “বিলাপকারী”)। সদাপ্রভুর উদ্দেশে সেখানে তারা পশু-উৎসর্গের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সেই জায়গাটার নাম দিল বোখীম (যার মানে “বিলাপকারী”)। মাবুদের উদ্দেশে সেখানে তারা পশু-কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জন্য জায়গাটির নাম হল বোখিম (রোদনকারিগণ)। সেখানে তারা প্রভুর উদ্দেশে বলিদান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে জায়গায় তারা কাঁদছিল সেই জায়গার নাম দিল বোখীম| বোখীমে তারা প্রভুর উদ্দেশ্যে অনেক কিছু বলি উৎসর্গ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা সেই জায়গার নাম বোখী ম [রোদনকারী-গণ] রাখল; পরে তারা সেই জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করল।