Judges 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা লোকদের বিদায় করার পর বনি-ইসরাইল দেশ অধিকার করার জন্য প্রত্যেকে নিজ নিজ অধিকারে গিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় ইস্রায়েলীদের বিদায় করে দেওয়ার পর, তারা প্রত্যেকে তাদের নিজস্ব অধিকার অনুসারে, দেশ দখল করতে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় লোকিদগকে বিদায় করিলে পর ইস্রায়েল-সন্তানগণ দেশ অধিকার করিবার জন্য প্রত্যেকে আপন আপন অধিকারে গিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় লোকদিগকে বিদায় করিলে পর ইস্রায়েল-সন্তানগণ দেশ অধিকার করিবার জন্য প্রত্যেকে আপন আপন অধিকারে গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় ইস্রায়েলীয়দের বিদায় দেওয়ার পর তারা যে যার ভাগের জায়গা দখল করবার জন্য চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা বনি-ইসরাইলদের বিদায় দেওয়ার পর তারা যে যার ভাগের জায়গা দখল করবার জন্য চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় ইসরায়েলীদের বিদায় দেওয়ার পর তাদের জন্য নির্ধারিত অঞ্চলে দখল কায়েম করার জন্য যে যার এলাকায় চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় তাদের যে যার নিজের জায়গায় চলে যেতে বলেছিলেন| সেই মত প্রত্যেক পরিবার নিজের নিজের জমির সীমার মধ্যে বসবাস করতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় লোকদের বিদায় করলে পর ইস্রায়েল-সন্তানরা দেশ অধিকার করার জন্য প্রত্যেকে সেই জায়গায় গেল।