Judges 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসার সমস্ত জীবনকালে এবং যে সমস্ত প্রাচীনবর্গরা ইউসার মৃত্যুর পর জীবিত ছিলেন ও ইসরাইলের জন্য মাবুদের কৃত সমস্ত মহান কাজ দেখেছিলেন, তাঁদেরও সমস্ত জীবনকালে লোকেরা মাবুদের সেবা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজন যিহোশূয়ের জীবনকালে ও সেইসব প্রাচীনের জীবনকালে আগাগোড়াই সদাপ্রভুর সেবা করল, যারা যিহোশূয়ের মৃত্যুর পরও জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভু যেসব মহান কাজ করেছিলেন, সেগুলি দেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয়ের সমস্ত জীবনকালে, এবং যে প্রাচীনবর্গ যিহোশূয়ের মরণের পর জীবিত ছিলেন, ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কৃত সমস্ত মহাকার্য্য দেখিয়াছিলেন, তাঁহাদেরও সমস্ত জীবনকালে লোকেরা সদাপ্রভুর সেবা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয়ের সমস্ত জীবনকালে এবং যে প্রাচীনবর্গ যিহোশূয়ের মরণের পর জীবিত ছিলেন, ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কৃত সমস্ত মহাকার্য দেখিয়াছিলেন, তাঁহাদেরও সমস্ত জীবনকালে লোকেরা সদাপ্রভুর সেবা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় যত দিন বেঁচে ছিলেন এবং তাঁর পরে বৃদ্ধ নেতারা যত দিন বেঁচে ছিলেন ততদিন ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সেবা করেছিল। ইস্রায়েলীয়দের জন্য সদাপ্রভু যে সমস্ত মহৎ কাজ করেছিলেন সেই বৃদ্ধ নেতারা তা দেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা যত দিন বেঁচে ছিলেন এবং তাঁর পরে বৃদ্ধ নেতারা যত দিন বেঁচে ছিলেন ততদিন বনি-ইসরাইলরা মাবুদের এবাদত করেছিল। বনি-ইসরাইলদের জন্য মাবুদ যে সমস্ত মহৎ কাজ করেছিলেন সেই বৃদ্ধ নেতারা তা দেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় যতদিন জীবিত ছিলেন এবং তাঁর মৃত্যুর পরে যে সব প্রবীণ নেতা ইসরায়েলীদের জন্য প্রভুর মহান কীর্তিকলাপ স্বচক্ষে দেখেছিলেন, তাঁদের জীবনকালে ইসরায়েলীরা প্রভুর সেবা-আরাধনা বজায় রেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় যতদিন বেঁচেছিলেন ততদিন ইস্রায়েলবাসীরা প্রভুর সেবা করেছিল| যিহোশূয়ের মৃত্যুর পর যে প্রবীণরা বেঁচেছিলেন তাঁদের জীবনকালে তারা সমানে প্রভুর সেবা করেছিল| ইস্রায়েলের লোকদের জন্য প্রভু যা কিছু মহৎ কাজ করেছিলেন, এইসব প্রবীণরা তা দেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয়ের সমস্ত জীবনে এবং যে প্রাচীনরা যিহোশূয়ের মৃত্যুর পর জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভুর করা সমস্ত মহান কাজ দেখেছিলেন, তাঁদেরও সমস্ত জীবনে লোকেরা সদাপ্রভুর সেবা করল।