Judges 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা গাশ পর্বতের উত্তর পর্বতময় আফরাহীম প্রদেশসহ তিম্নৎ-হেরসে তাঁর অধিকারের অঞ্চলে তাঁকে দাফন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা তাঁকে গাশ পর্বতের উত্তরে, ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের তিম্নৎ-হেরসে, তাঁর নিজস্ব অধিকার-ভূমিতে কবর দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকেরা গাশ পর্ব্বতের উত্তর পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-হেরসে তাঁহার অধিকারের অঞ্চলে তাঁহার কবর দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকেরা গাশ পর্বতের উত্তর পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-হেরসে তাঁহার অধিকারের অঞ্চলে তাঁহার কবর দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা তাঁকে তাঁর নিজের সম্পত্তির মধ্যে তিম্নৎ-হেরস নামে একটা জায়গায় কবর দিয়েছিল। জায়গাটা ছিল ইফ্রয়িম-গোষ্ঠীর পাহাড়ী এলাকার গাশ পাহাড়ের উত্তর দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তাঁকে তাঁর নিজের সম্পত্তির মধ্যে তিম্নৎ-হেরস নামে একটা জায়গায় দাফন করেছিল। জায়গাটা ছিল আফরাহীম-গোষ্ঠীর পাহাড়ী এলাকার গাশ পাহাড়ের উত্তর দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তাঁকে তাঁর নিজস্ব এলাকায়, গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-হেরেসে সমাধিস্থ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা যিহোশূয়কে তাঁর নিজের জমি গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে তিন্নৎ-হেরসে কবর দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা গাশ পর্বতের উত্তর পাহাড়ী অঞ্চল ইফ্রয়িম প্রদেশের তিম্নৎহেরসে তাঁর অধিকারের জায়গায় তাঁকে কবর দিল।