Judges 20:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলরা সকলে বের হল, দান থেকে বের্‌-শেবা পর্যন্ত সকলে ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী একটি মানুষের মত মিস্‌পাতে মাবুদের কাছে জমায়েত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দান থেকে বের-শেবা পর্যন্ত বিস্তৃত এলাকা থেকে এবং গিলিয়দ দেশ থেকে এসে সমগ্র ইস্রায়েল একজন মানুষের মতো ঐক্যবদ্ধ হয়ে মিস্‌পাতে সদাপ্রভুর সামনে সমবেত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মনুষ্যের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর গিলিয়দের ইস্রায়েলীয়েরা এবং দান থেকে বের্‌-শেবা পর্যন্ত সমস্ত জায়গার ইস্রায়েলীয়েরা সবাই বের হয়ে আসল এবং মিসপাতে সদাপ্রভুর কাছে জড়ো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর গিলিয়দের বনি-ইসরাইলরা এবং দান থেকে বের্‌-শেবা পর্যন্ত সমস্ত জায়গার বনি-ইসরাইলরা সবাই বের হয়ে আসল এবং মিসপাতে মাবুদের কাছে জমায়েত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরে দান থেকে দক্ষিণে বেরশেবা পর্যন্ত সমগ্র এলাকার এবং পূর্বে গিলিয়দ প্রদেশ থেকে ইসরায়েলী সমাজের সমস্ত লোক এই ডাকে সাড়া দিল। তারা একজোট হয়ে মিস্‌পাতে পরমেশ্বরের পীঠস্থানে উপস্থিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইস্রায়েলের সমস্ত লোকরা একত্র হল| তাদের উদ্দেশ্য হল মিস্পা শহরে প্রভুর সামনে দাঁড়ানো| তারা দান থেকে বের-শেবা পর্যন্ত ইস্রায়েলের সব জায়গা থেকেই এসেছিল| এমনকি ইস্রায়েলীয়রা গিলিয়দ শহর থেকেও এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলীয়রা সবাই বাইরে এল, দান (অঞ্চল) থেকে বের-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের মতো মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হল।