Judges 20:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এখন গিবিয়া-নিবাসী ঐ পাষণ্ড লোকদেরকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাদেরকে হত্যা করে ইসরাইল থেকে দুষ্টাচার মুছে ফেলবো, কিন্তু বিন্‌ইয়ামীনের লোকেরা আপন ভাইদের অর্থাৎ বনি-ইসরাইলদের কথা শুনতে সম্মত হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন গিবিয়ার সেইসব দুর্জন লোককে তোমরা আমাদের হাতে তুলে দাও যেন আমরা তাদের হত্যা করে ইস্রায়েল থেকে দুষ্টাচার লোপ করতে পারি।” কিন্তু বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের স্বজাতীয় ইস্রায়েলীদের কথা শুনতে চাইল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এখন ঐ লোকদিগকে, গিবিয়া-নিবাসী পাষণ্ডদিগকে, সমর্পণ কর, আমরা তাহাদিগকে বধ করিয়া ইস্রায়েল হইতে দুষ্টাচার লোপ করিব। কিন্তু বিন্যামীন আপন ভ্রাতাদের অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের কথা শুনিতে সম্মত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এখন ঐ লোকদিগকে, গিবিয়া-নিবাসী পাষণ্ডদিগকে, সমর্পণ কর, আমরা তাহাদিগকে বধ করিয়া ইস্রায়েল হইতে দুষ্টাচার লোপ করিব, কিন্তু বিন্যামীন আপন ভ্রাতাদের অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের কথা শুনিতে সম্মত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিবিয়ার ঐ সব দুষ্ট লোকদের তোমরা আমাদের হাতে তুলে দাও যাতে আমরা তাদের মেরে ফেলে ইস্রায়েলীয়দের মধ্য থেকে এই জঘন্যতা দূর করে দিতে পারি।” কিন্তু বিন্যামীনীয়েরা তাদের ইস্রায়েলীয় ভাইদের কথায় কান দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিবিয়ার ঐ সব দুষ্ট লোকদের তোমরা আমাদের হাতে তুলে দাও যাতে আমরা তাদের মেরে ফেলে বনি-ইসরাইলদের মধ্য থেকে এই জঘন্যতা দূর করে দিতে পারি।” কিন্তু বিন্‌ইয়ামীনীয়রা তাদের ইসরাইলীয় ভাইদের কথায় কান দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিবিয়ার ঐ বদ্‌মাইসগুলােকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাদের মৃত্যুদণ্ড দিয়ে ইসরায়েলী সমাজ থেকে এই অনাচার উচ্ছেদ করব। কিন্তু বিন্যামীন গোষ্ঠীর লোকেরা তাদের স্বাজাতীয় ইসরায়েলীদের প্রস্তাবে সম্মত হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ঐ গিবিয়ার মন্দ লোকদের আমাদের কাছে পাঠিয়ে দাও| আমরা তাদের ধ্বংস করব| ইস্রায়েলীয়দের মধ্যে যত মন্দ আছে সব আমরা দূর করব|” কিন্তু বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা দূতদের কথায় কান দিল না| বার্তাবাহকেরা ছিল সম্পর্কে তাদেরই আত্মীয়| তারাও ছিল ইস্রায়েলীয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এখন ঐ লোকদেরকে, গিবিয়া-নিবাসী পাষণ্ড দেরকে, সমর্পণ কর, আমরা তাদেরকে হত্যা করে ইস্রায়েল থেকে দুষ্টাচার বন্ধ করব। কিন্তু বিন্যামীন নিজের ভাইদের অর্থাৎ ইস্রায়েলীয়দের কথা শুনতে রাজি হল না।