Judges 20:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং বনি-ইসরাইলদের সঙ্গে যুদ্ধ করার জন্য বিন্‌ইয়ামীনীয়রা নানা নগর থেকে গিবিয়াতে গিয়ে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের নগরগুলি থেকে বেরিয়ে এসে তারা ইস্রায়েলীদের সঙ্গে যুদ্ধ করার জন্য গিবিয়ায় সমবেত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং ইস্রায়েল-সন্তানগণের সহিত যুদ্ধ করণার্থে বিন্যামীন-সন্তানগণ নানা নগর হইতে গিবিয়াতে গিয়া একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং ইস্রায়েল-সন্তানগণের সহিত যুদ্ধ করণার্থে বিন্যামীন-সন্তানগণ নানা নগর হইতে গিবিয়াতে গিয়া একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ঐ সব ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করবার জন্য তাদের শহর ও গ্রামগুলো থেকে বের হয়ে গিবিয়াতে গিয়ে জড়ো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ঐ সব বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করবার জন্য তাদের শহর ও গ্রামগুলো থেকে বের হয়ে গিবিয়াতে গিয়ে জমায়েত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ইসরায়েলী ভাইদের সঙ্গে যুদ্ধ করার জন্য বিভিন্ন নগর থেকে গিবিয়ায় এসে একত্র হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা তাদের শহরগুলি ছেড়ে গিবিয়ায় চলে গেল| তারা ইস্রায়েলের অন্য পরিবারগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করবে বলে গিবিয়ায় গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য বিন্যামীনরা নানা নগর থেকে গিবিয়াতে গিয়ে জড়ো হল।