Judges 20:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন নানা নগর থেকে আগত বিন্‌ইয়ামীন-বংশের ছাব্বিশ হাজার তলোয়ারধারী লোক গণনা করা হল; এরা গিবিয়া-নিবাসী সাত শত মনোনীত লোক থেকে ভিন্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিলম্বে বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নগরগুলি থেকে 26,000 তরোয়ালধারী লোক সংগ্রহ করল। এর পাশাপাশি গিবিয়াতে বসবাসকারী লোকদের মধ্যে থেকেও 700 জন দক্ষ যুবক সংগ্রহ করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন নানা নগর হইতে আগত বিন্যামীন-সন্তানদের ছাব্বিশ সহস্র খড়্‌গধারী লোক গণিত হইল; ইহারা গিবিয়া-নিবাসীগণ হইতে ভিন্ন; তাহারাও সাত শত মনোনীত লোক গণিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন নানা নগর হইতে আগত বিন্যামীন-সন্তানদের ছাব্বিশ সহস্র খড়্‌গধারী লোক গণিত হইল; ইহারা গিবিয়া-নিবাসিগণ হইতে ভিন্ন; তাহারাও সাত শত মনোনীত লোক গণিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনই তারা তাদের শহর ও গ্রামগুলো থেকে ছাব্বিশ হাজার সৈন্য জড়ো করল। এছাড়া তাদের সংগে ছিল গিবিয়ার সাতশো বাছাই করা সৈন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনই তারা তাদের শহর ও গ্রামগুলো থেকে ছাব্বিশ হাজার সৈন্য জমায়েত করল। এছাড়া তাদের সংগে ছিল গিবিয়ার সাতশো বাছাই করা সৈন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন বিভিন্ন নগর থেকে বিন্যামীন গোষ্ঠীর ছাব্বিশ হাজার সশস্ত্র লোক এসে একত্র হল। এ ছাড়াও গিবিয়ার সাতশো বাছাই করা লোক তাদের সঙ্গে যোগ দিল। এরা সকলেই ছিল ন্যাটা। তারা প্রত্যেকে ফিঙ্গে দিয়ে পাথর ছুঁড়ে অব্যর্থভাবে লক্ষ্যভেদ করতে পারত, একচুলও এদিক ওদিক হত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা মোট 26,000 জন সৈন্য পেল| যুদ্ধের জন্য বেশ দক্ষ সৈন্য তারা| তাছাড়া গিবিয়া থেকে পেল আরো 700 জন দক্ষ সৈন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন নানা নগর থেকে আসা বিন্যামীনদের ছাব্বিশ হাজার খড়গধারী লোক গণনা করা হল; এরা গিবিয়া-নিবাসীদের থেকে আলাদা; তারাও সাতশো মনোনীত লোক গণনা করা হল।