Judges 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র লোকদের সেই সমাজে ইসরাইলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের নেতৃবর্গ ও চার লক্ষ তলোয়ারধারী পদাতিক উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীর সব লোকজনের নেতারা ঈশ্বরের প্রজাদের জনসমাবেশে 4,00,000 তরোয়ালধারী লোকের মধ্যে তাঁদের স্থান গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের প্রজাদের সেই সমাজে ইস্রায়েলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের অধ্যক্ষ ও চারি লক্ষ খড়্গধারী পদাতিক উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের প্রজাদের সেই সমাজে ইস্রায়েলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের অধ্যক্ষ ও চারি লক্ষ খড়্গধারী পদাতিক উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বিন্যামীন-গোষ্ঠীর লোকদের কানে গেল। ঈশ্বরের যে লোকেরা জড়ো হয়েছিল সেই দলের মধ্যে ছিল ইস্রায়েলীয় গোষ্ঠী-নেতারা সবাই এবং চার লক্ষ পদাতিক সৈন্য। তারা জানতে চাইল যে, সেই জঘন্য ব্যাপারটা কি করে ঘটেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বিন্যামীন-গোষ্ঠীর লোকদের কানে গেল। আল্লাহ্র যে বান্দারা জমায়েত হয়েছিল সেই দলের মধ্যে ছিল ইসরাইলীয় গোষ্ঠী-নেতারা সবাই এবং চার লক্ষ পদাতিক সৈন্য। তারা জানতে চাইল যে, সেই জঘন্য ব্যাপারটা কি করে ঘটেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের প্রজামণ্ডলীর সেই সমাবেশে ইসরায়েলীদের সমস্ত গোষ্ঠীর জননায়কেরা এবং চার লক্ষ পদাতিক সৈন্য উপস্থিত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল পরিবারগোষ্ঠীর সমস্ত প্রধানরা উপস্থিত ছিল| ঈশ্বরের ভক্তদের প্রকাশ্য জনসভায় তারা উপস্থিত ছিল| সেখানে 400,000 সৈন্য তরবারি হাতে সামিল হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের প্রজাদের সেই সমাজে ইস্রায়েলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের অধ্যক্ষ ও চারলাখ খড়গধারী পদাতিক উপস্থিত হল।