Judges 20:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বিন্ইয়ামীনীয়রা গিবিয়া থেকে বের হয়ে ঐ দিনে ইসরাইলের মধ্যে বাইশ হাজার লোককে সংহার করে ভূতলশায়ী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা গিবিয়া থেকে বেরিয়ে এসে সেদিন যুদ্ধক্ষেত্রে 22,000 ইস্রায়েলীকে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বিন্যামীন-সন্তানগণ গিবিয়া হইতে বাহির হইয়া ঐ দিবসে ইস্রায়েলের মধ্যে বাইশ সহস্র লোককে সংহার করিয়া ভূতলশায়ী করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বিন্যামীন-সন্তানগণ গিবিয়া হইতে বাহির হইয়া ঐ দিবসে ইস্রায়েলের মধ্যে বাইশ সহস্র লোককে সংহার করিয়া ভূতলশায়ী করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিন্যামীনীয়েরা গিবিয়া থেকে বের হয়ে আসল এবং সেই দিন বাইশ হাজার ইস্রায়েলীয়কে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিন্ইয়ামীনীয়রা গিবিয়া থেকে বের হয়ে আসল এবং সেই দিন বাইশ হাজার ইসরাইলীয়কে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন গোষ্ঠীর লোকেরা নগর থেকে বেরিয়ে এসে পাল্টা আক্রমণ করল এবং সেদিন ইসরায়েলীদের বাইশ হাজার লোককে ধরাশায়ী করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিবিয়া থেকে বিন্যামীনবাহিনী বার হয়ে এলো| সেদিন তারা ইস্রায়েলবাহিনীর 22,000 সৈন্যকে হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিন্যামীনরা গিবিয়া থেকে বের হয়ে ঐ দিনের ইস্রায়েলের মধ্যে বাইশ হাজার লোককে সংহার করে ভূতলশায়ী করল।